ইতিহাসের ব্যর্থতা
এক ফেরিওয়ালার অাত্মজীবনী পড়তে গিয়ে দেখি-- এক জায়গায় তিনি লিখেছেন, 'ইতিহাস অামাকে জানবে অামি ইমিটেশন অাংটি-চূড়ি বিক্রেতা, কারণ, ইতিহাস ছদ্মবেশও ধরতে পারে না। ইতিহাসে অভিনেতা অানোয়ার হোসেনও নবাব সিরাজদৌলা।' ফেরিওয়ালার অাত্মজীবনী অামি এর অাগে পড়িনি কখনো! মজা পাচ্ছি। অাত্মজীবনীর অারেক পৃষ্ঠায় তিনি জানাচ্ছেন, 'অাংটি-চূড়ি বিক্রেতা ফেরিওয়ালা না হলে অামি কোন মুখে রাজনগর যাব? রাজনগরে গেলেও শেফালির শ্বশুরবাড়ির দেউড়িতে কীভাবে হাঁক দিয়ে ডাকব, এই, মা-বোনদের চূড়ি অাছে, ইমিটেশন অাংটি অাছে, মনের মতো গয়না অাছে...'
ফেরিওয়ালা খুব সহজেই তার মনের কথাগুলো বলেছেন অাত্মজীবনীতে, 'জানি, কাচের চূড়ি বিক্রি করার জীবন বেছে না নিলে কোনোদিনই অামি অার শেফালির হাত ধরে চূড়িগুলো পরাতে পারব না! অাঙুল ধরে অাংটি পরাতে পারব না!
ইতিহাস অামাকে যতই ফেরিওয়ালা বলুক, অভিনেতা উৎপল দত্ত কোনো ভাবেই মাইকেল মধুসূদন দত্ত নয়
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



