এখন গুগল ম্যাপে স্যাটেলাইট ক্যামেরায় তোলা ঢাকার ছবি দেখা যায় কিন্তু সেটা তাৎক্ষনিক ছবি নয় আর 700 মিটার উচ্চতার কমে দেখা সম্ভব হয় না । কিন্তু শক্তিশালী স্যাটেলাইট ক্যামেরা দিয়ে ঢাকাকে তাৎক্ষনিক এমন ভাবে দেখার ব্যাবস্থা করতে হবে যাতে ছাদের উপরে বা খোলা মাঠে একটা ইটের টুকরাও স্পষ্ট দেখা যাবে । এমন কি রাতের বেলায় ইনফ্রারেড ভিউ দেখা যাবে ।
আরো আছে, ঐসব ক্যমেরায় হিট সেনসর প্রযুক্তি ব্যবহার করা হবে । যাতে করে বিলিডং বা কোন ঢাকা জায়গায় মানুষ জন বা প্রানী বা অন্য কোন হিটেড বস্তুর ট্রেস করা যাবে । হিটের ধরণ আর পরিমান যাচাই করে বোঝা যাবে ঐ স্থানে কি ধরনের এক্টিভিটি রয়েছে । ক্রিমিনাল এক্টিভিটি হলে পোলিস সাথে সাথে ব্যবস্থা নেবে । এ প্রযুাক্ত এখন অনেক উন্নত দেশেই ব্যাবহৃত হচ্ছে ।
এর পরও আছে, এমন প্রযুক্তি আনতে হবে যাতে ঐ স্যাটেলাইট ক্যামেরা দিয়ে তোলা ছেিত এক্স রে ভিউ এর মতো ভিউ দেখ া যাবে । যা দিয়ে
1/ পোলিস দেখবে কোথাও মাটিতে কো গুম করা লাশ বা অবৈধ অস্ত্র বা কোন চুরি করা পুরাকীর্তি আছে কিনা,
2/ রাজউক দেখবে বিলিডং গুলো কিকি উপাদানে তৈরী , ডিজাইন আর নির্মানের উপাদানে গড়মিল পেলে সাথে সাথে তার ব্যবস্থা নেবে,
ইত্যাদি বহু কাজে ঐ প্রয়োজনীয় প্রযুক্তির স্যাটেলাইট ক্যামেরা ব্যাবহার করতে হবে ।
স্যাটেলাইট ক্যামেরা ব্যয় বহুল হলে ঢাকার বিভিন্ন স্থানে উচুঁ উচঁ টাওয়ার বসিয়ে তাতে ঐ সব ক্যামেরা ফিট করা যেতে পারে । যদি সম্ভব হয় মোবাইল কোম্পানীগুলোর টাওয়ারেও ক্যামেরা গুলো ফিট করা যেতে পারে । সেক্ষেত্রে অনেক গুলো ক্যামেরা বসাতে হতে পারে । তবে ঐ সব ক্যামেরার ছবি যে কোন শহর বাসী এবং সংশ্লিষ্ট রা যাতে তাৎক্ষনিক ভাবে সরাসরি দেখতে পারে, সে জন্য তা ইন্টারনেটে উন্মূক্ত রাখতে হবে ।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৭ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



