
একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
মরচেপড়া বিবর্ন ধূসর অাকাশে দেখা দিবে এক রক্তিম অাশার সূর্য।
তুমি অামি সেই ঊষা ধরা প্রভাতে নতুন ভাবে ভালবাসার স্পর্শে মাতবো।
কি পাইনি জীবনে সেটা ভুলে,
প্রাপ্তি গুলাকে বুকে নিয়ে নতুন এক পূর্ন্যতার কাব্য রচনা করবো।।
সবকিছু ঠিক হয়ে যাবে,
শত অসম্ভবের পাথরের মাঝে মাথা উচু করে দেখা দিবে সম্ভবনার এক চীর সবুজের নতুন অঙ্কুরোদগম।
সে ক্ষুদ্র অঙ্কুরোদগম অাকার নিবে ভালবাসার এক চীর সবুজ মরুদ্বীপে।
সবকিছু ঠিকহয়ে যাবে,
ব্যর্থতার মুকুট পরে যখন অামরা পিছু হাঁটতে হাঁটতে হাঁটতে দোয়ালে পিঠ ঢেকে যায়,
অার এক পা পিছে যাওয়ার পরিস্থিতি থাকে না,
তারপরেও অামরা এক অমৃত বিস্রুত বানী প্রত্যয় করে রাখি,
একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
যে দিন তোমার অামার সন্নিকটে।।
সবকিছু ঠিক হয়ে যাবে,
এই নিষ্পাপ পৃথিবীর বুক থেকে নিঃশ্বাসের সাথে বিলীন হবে সব কালীমা মাখা স্বার্থপরতা,
যে স্বার্থপরতা ভুলে পৃথিবিটাকে ভরে তুলবো অামরা এক স্নিগ্ধ ভালবাসায়।
যেখানে তুমি অামি চোখে চোখ রেখে পার করে দিবো কয়েক দশকের এই ছোট্ট জীবন।
ভালবাসার কিছুকাল পরে শায়িত হবো এক অমর যাত্রায়।
হ্যা সবকিছু ঠিক হয়ে যাবে।। :-)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

