বাংলাদেশে সব পন্যেরই প্রায় একই সমস্যা। প্রথমে শুরু করে ভাল দিয়ে, পরে হয়ে যায় বস্তা পচা। কিন্তু প্রথম আলো আবার এই দিক থেকে ভাল, তারা তাদের রাস্তায় অটুট। প্রথম থেকেই তারা একই ধরণের সংবাদ প্রকাশ করে যাচ্ছে তো যাচ্ছে। কোন সমস্যা নাই। ছোট্ট একটা উদাহরণ দেই
বিএনপি নেতা কামরুজ্জামান রতন আটক হন রাত সাড়ে বারোটার পরে, কিন্তু পুলিশের দাবী তাকে আনুমানিক রাত ৯:০৫ তে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তিনি রাত ৯:০৫ এ গ্রেফতার হবার পর কি করে রাত সাড়ে বারোটায় টিভি অনুষ্ঠানে ছিলেন এই বিষয়ে পুলিশ কোন ব্যাখ্যা নাই। (সুত্র )
প্রথম আলো জানে যে এই ঘটনা যদি প্রকাশ করা হয়, তাহলে বিশেষ কোন মহলের একটু সমস্যা হবে আরকি! তাই তারা পুরো বিষয়টিকে এড়িয়ে মাত্র এক লাইনে সমস্যার সমাধান করেছেন এটা বলে, "রোববার রাতে বিএনপির নেতা কামরুজ্জামান রতন ও মহানগর মহিলা দলের নেত্রী রেহানা আক্তারকে গ্রেপ্তার করা হয়।" (প্রথম আলোর ওয়েব সাইট থেকে )
ব্যাস! হয়ে গেল । কোন প্যাচে যাবার চেষ্টাই করে নি।
প্রথম আলো এই লুকোচুরি খেলায় সব সময়ই তাদের মান ধরে রেখেছেন। খুব রিসেন্ট কয়েকটি ঘটনার আরও ছোট্ট উদাহরণ দিলে আরও ভাল ভাবে তা ধরা পড়ে, পরিমল, পারসোনা... আর বলব?
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ রাত ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


