ব্লগে কি কেবলি ইহাই চলে???
০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই ব্লগে ভালো আলোচনার চেয়ে কাদাছোড়াছুড়িই বেশী চলে----এর কারণ টা কি? আমরা বাঙ্গালীরা সম্ভবত ভালোকিছু খুব বেশি সময় সহ্য করতে পারিনা। আমাদের হজমের সমস্যা আরকি। কথাটা হয়তো ব্যাঙ্গাত্বক হলো কিন্তু তাই কি সত্যি নয়? অনলাইন জুড়ে নানান ভাষা-ভাষীর নানান ব্লগ রয়েছে, আমার অভিজ্ঞতায় এমন সার্বক্ষনিক ছিদ্রান্বেষন, গালি-পাল্টা গালি, ব্যক্তি আক্রমন দ্বিতীয় কোথাও পাইনা। আবার এমনও হতে পারে যে আমরা "বাঙ্গালীরা" এই করেই আনন্দ পাই। আমরা ব্লগে আসি একটু গালাগালি করতে এবং চতুরতার সাথে অন্য ব্লগারদের ছিদ্র উন্মোচন করতে; এবং এই করতে পেরে নিজে নিজেই "somebody" বনে যাই। আর পাশ থেকে হাত তালি দেবার দর্শকেরতো কোন কালেই অভাব নেই। সাথে আছে আমাদের মেরুদন্ডের সমস্যা......real life এ আমরা যা করতে চাই কিন্তু পারিনা, সেই খেদটা মেটাই ব্লগে এসে।
সমস্যাটা আরও হাস্যকর হয়ে উঠে যখন দেখি কোন serious post এর seriousness কে ঝাটা মেরে উড়িয়ে দেয় নীচের মন্তব্যগুলো। গঠন মুলক আলোচনা-সমালোচনা দুই ই কাম্য কিন্তু ব্যক্তি-আক্রমণ কেন? আবার কেউ কেউ আছেন যারা অন্যের ব্লগে বসে নিজেদের মদ্ধে কাদাছোড়াছুড়ি করছেন যাদের কারই ব্লগটি নয়। এই সমস্যার সমাধান কোথায়? কতৃপক্ষ? ......না............হ্ । তাহলে?
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন