হজ প্যাকেজ বিড়াম্বনা এবং সরকারের ভুল সিদ্ধান্ত!
৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সরকারের কিছু কার্যক্রম আপনাকে বিরক্ত করবেই। এই যে গতকালকে ধর্ম উপদেষ্টা মহোদয় কোন কথাবার্তা ছাড়াই হজের খরচ ১ লাখ টাকা কমানোর ঘোষণা দিয়ে ছিলেন। অথচ, এক্ষেত্রে করণীয় ছিল বৈশ্বিক অর্থনীতি ও দেশীয় মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে যথারীতি প্যাকেজ দেড় লক্ষ টাকা বাড়ানো। যার প্রেক্ষিতে দাবি আদায়ের মৌসুমে জাগ্রত তৌহিদী জনতা শুক্রবার জুমার নামাজের পরে বায়তুল মোকাররমের উত্তর গেইটে কর্মসূচি দিতো। কর্মসূচি চলা কালেই হঠাৎ করে আইন উপদেষ্টা মহোদয়কে সাথে করে ধর্ম উপদেষ্টা সমাবেশস্থলে হাজির হতেন। ধর্ম উপদেষ্টা তৎক্ষণাৎ বাড়তি দেড় লাখ থেকে এক লাখ কমানোর ঘোষণা দিয়ে দিতেন। তৌহিদী জনতা মহাখুশিতে ঘরে ফিরতো আর সরকারের লাভ হতো কমপক্ষে ২৫০০ কোটি টাকা।
এমনটিতেই যে আমরা যখন অভ্যস্ত তখন কথাবার্তা ছাড়া গত বছরের চেয়ে এক লাখ টাকা কমানোই যেন পাপ হয়ে গেল। হিসাব বিশারদগণকেও এক লাখ টাকা কমানো প্রকৃতপক্ষে কত কমেছে এসব নিয়ে মাথা ঘামাতে হতো না! আরে ভাই, হজের প্যাকেজ কমানোতে এবার গত বছরের চেয়ে অতিরিক্ত কমপক্ষে ৪০ হাজার ধর্মপ্রাণ বান্দা মহান আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ পাবে। যে মুমিন জীবনভর পবিত্র কাবা শরিফ স্বচক্ষে দেখা আর রাসুলে আকরাম (সা.)-এর রওজা জিয়ারত করার জন্য বিভোর হয়ে আছে তাকে হিসাববিজ্ঞানী হয়ে আসলেই কত টাকা কমছে, কত দুরত্বে রাখবে এসবের হিসেব বুঝাতে যাওয়া আর অনাহারীর কাছে কাচ্চি খাওয়ায় খোশগল্প করা একই কথা।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন