এ জাতির শেষ পযন্ত লজ্জা লুকানোর কোন জায়গা থাকবে নাকি আমার সন্দেহ হচ্ছে। বিশ্ববিদ্যালয়েও পশুরা পড়াশুনা করছে আর তাদের পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে আমাদের বোনরা। পশুরুপী এক ছাত্রলীগ ক্যাডার গতকাল অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ক্যাম্পাসে সবার সামনে লাঞ্ছিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মাসুদ রানার গ্রুপের কর্মী, গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র বাবু দীর্ঘদিন ধরে পরিসংখ্যান বিভাগের পঞ্চম সেমিস্টারের এক বিবাহিত ছাত্রীকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছিল। ছাত্রীটি যে বিবাহিত সে কথা বারবার জানানো সত্ত্বেও পিছু ছাড়েনি বাবু। অবশেষে গতকাল বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শত শত শিক্ষার্থীর সামনে চুল ধরে ওই ছাত্রীকে থাপ্পড় মারে বাবু। তার ওড়না ধরেও টানাটানি করে উপস্থিত পুলিশের সামনে। তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। এ বিষয়ে কোনো অভিযোগ করলে অবস্থা খারাপ হবে বলে শাসায় বাবু। পরে ছাত্রীটি কোনো অভিযোগ না করেই লজ্জায় মাথা নিচু করে ক্যাম্পাস থেকে চলে যান।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মীমাংসার নামে ঘটনাটি ধামাচাপা দিতে ছাত্রলীগ নেতা মাসুদ রানা চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনার তথ্য সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিস ভবনের ভেতরে ঢুকতে গেলে মাসুদ রানার অনুসারী সুমন ও সঞ্জীবসহ তাদের সহযোগীরা সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দেয়।
কিছু দিন আগে ছাত্রলীগের এ গ্রুপটি দর্শন বিভাগের মুক্তি ও ফিন্যান্স বিভাগের সুশান্তর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, এ গ্রুপটি এতই ভয়ঙ্কর যে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায়।
বাংলাদেশ পণোলীগ, পাশবিক লীগ, কুত্তালীগ, মাদকলীগ, ওড়নাটানালীগ, খুনীলীগ, বেশ্যালীগকে অবিলম্বে ক্যাম্পাসে নিষিদ্ধ করে আমাদের বোনদের রক্ষা করা হোক।
সুত্র- নয়া দিগন্ত Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


