somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি দারুন দেখা গেল

২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''বিচারপতির লাল সিড়ি ও দেলোয়ারের ক্র্যাচ''
নাজমুল হোসেন

কমলাপুর রেলস্টেশনে সময় তখন সন্ধ্যা সাড়ে সাতটা। দিনাজপুরগামী ট্রেনটি ৪ নম্বর প্ল্যাটফর্মে। হঠাৎ চোখ আটকে গেল এক পঙ্গু ব্যক্তির দিকে। ট্রেনের দরজা ঠাসা কিন্তু টিকিট কেটে নির্ধারিত সিটে যেতে পারছিলেন না নবদম্পতি। উপায় একটায়, জানালা দিয়ে ঢুকতে হবে।
একটু পরই ট্রেন ছাড়বে। লজ্জায় লাল নববধূ। কি করবেন বুঝতে পারছেন না জামাই। ট্রেন মিস হলে বাসে দিনাজপুর! ১৮ ঘন্টার বাসযাত্রা! চিন্তা করতেই ছেলেটি ঘামছিল। এগিয়ে এলেন ভিক্ষুক দেলোয়ার। রোড একসিডেন্টে পা হারিয়ে এখন ভিক্ষা করেন। নিজের ক্র্যাচ এগিয়ে দিয়ে বললেন, উঠে পড়েন। ইতস্তত করছিলেন যুবকটি। কিন্তু দেলোয়ারের অনুরোধে বউকে জানালা দিয়ে পাঠিয়ে নিজে ট্রেনে ঢুকে গেলেন। ট্রেন চলে গেল।
এর কিছুক্ষণ আগে আরেকটি ইতিহাসের স্বাক্ষী হলাম। হাইকোর্টের এক বিচারপতি যাবেন দিনাজপুর। তাই লাল সিড়ির ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। এটাই নাকি রেওয়াজ। স্টেশন ম্যানেজারকে দেখলাম ইফতারের বিশ মিনিট আগে থেকেই প্রটোকল দিতে। সাথে আরও অনেকে।
বারজন পুলিশ বাশি বাজিয়ে বিচারপতি মহোদয়কে সপরিবারে ট্রেনে উঠিয়ে দিলেন। ট্রেনে থেকে গেলেন দুইজন। পুরোটা পথ বিচারপতি মহোদয়ের প্রটোকল ডিউটি করবেন তারা। দিনাজপুরে নামার পরও লাল সিড়ির আয়োজন থাকবে। এটাই নিয়ম।

আমার বড়ভাই, বন্ধু এবং ছোটভাই যারা জেলায় এনডিসির দায়িত্ব পালন করেছেন তারা বিচারপতিদের প্রটোকল দিয়ে গিয়ে বিরক্ত হন। কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। বিচারপতিরা জেলায় গেলে শুধু স্যালুট আর সালাম দেওয়ানোর আয়োজন করতে হয় এনডিসিদের। সাথে ডিসি অফিসের ভালো গাড়টা। ঈদের সময় নিজের বাড়িতে না থেকে অনেক বিচারপতি সার্কিট হাউজে থাকেন। তাতে তটস্থ থাকেন জুনিয়র কর্মকর্তারা।
কিছুদিন আগে প্রধান বিচারপতি মহোদয় আফসোস করে বলেছেন, বিচারপতিরা সরকারী অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের কম্পিউটার দেয়া হয়না। এজলাসে বৃষ্টির পানি পড়ে , এসি নেই। এই সত্যগুলো আমাদের ব্যথিত করে। কেন বিচার বিভাগকে ভয় দেখিয়ে প্রটোকল নিতে হবে?
ভিক্ষুক দেলোয়ারদের মত আন্তরিক হলেই অনেক সমস্যার সমাধান হবে। তখন জোর করে শ্রদ্ধা আদায় করতে হবে না।

লেখক: সিনিয়র রিপোর্টার, যমুনা টেলিভিশন।
লেখাটি ২৩ জুন, প্ল্যাটফর্মে পোস্ট করা


সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×