আজ বিকেলে ছাদে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ঠান্ডা বাতাস। পাশের ছোট্ট মাঠের কোনাতে দুইটা ছোট ছেলেকে দেখতে পেলাম যারা লুকিয়ে সিগারেট টানছিল। বয়স ৮-১০বছর হবে হয়তো!
অর্ধেক সিগারেট কোথাও থেকে পেয়েছে এবং আগুণ ধরাবার জন্য একটা ম্যাচও যোগার করেছে। ভালতো! ভাল না?
এসব দেখে খারাপ লাগবে কেন? ওরা তো আমাদের কাছে থেকেই শিখেছে তাইনা? যখন আপনি ওদের সামনে সিগারেট টানেন তখন ওরা ভাবে কতইনা সুখের জিনিষ টানছেন আপনি!
একটা সময় পার করে এসেছি,যখন বড়রা সিগারেট খেলেও লুকিয়ে লুকিয়ে খেত। কারণ তারা খারাপ জিনিষ অন্যের সামনে খেতে লজ্জাবোধ করত! আর এখন ছোটরা আপনার আমার সামনে দেখিয়ে দেখিয়ে সিগারেট টানছে!
কিছু কিছু বন্ধুদের সাথে থাকলে আমাকেও সিগারেটের ধুয়া মুখে নিয়ে ফু দিতে হয়! মনেহয় না বর্তমানে এটা অস্বাভাবিক কিছু! তবে সিগারেট খাওয়া মানুষগুলা যে খারাপ হয় তা বলবো না।
আমার ধারনা মতে মেসে থাকা ছেলেদের মধ্যে ৬০%+ বা তারও বেশি সিগারেট খায়!!!!
অনেক সিগারেট খোরদের মুুখে বলতে শুনি, "সারাদিন আমাকে কিছু না দিলেও চলবে, কিন্তু বিড়ি ছাড়া এক মুহুর্তও চলবেনা"
মাঝে মধ্যে এই অজ্ঞর মাথায় প্রশ্ন জাগে!! ৫ টাকা দিয়ে কেনই আমাদেরকে এই খারাপ জিনিষটিই খেতে হবে ?
তবে এটা নিশ্চিৎ আমাদের পরবর্তী প্রজম্মটা অনেক বেশি ট্যালেন্ট(খারাপ+ভাল) হবে, নিজ শরীরে বহু রোগের বাহক হবে এবং সেই সাথে প্রায় ১০০% সিগারেট খোরও হবে। আর গড় আয়ূ ৬০% থেকে কমতে থাকবে(বাংলাদেশের মানুষের ক্ষেত্রে)।
খারাপতো কিছুনা তাইনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


