somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Crazy তৌফিক
আল্লাহর কাছে অনেক অনেক সুকরিয়া এমন একটা সুন্দর জীবন দানের জন্য। যেমন আছি অনেক ভাল আছি......আর এমনই থাকতে চাই আজীবন......... :)

মনটা একটু বেশিই খারাপ হয়ে গেল! কারন ছিলো এক বয়স্ক রিকসাওয়ালা.....

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বাধারণত আমার মন খুব একটা খারাপ হয়না। কারণ আমি প্রতিটি ব্যাপারকেই স্বাভাবিকভাবে দেখতেই পছন্দ করি। কিছু কিছু ব্যাপার যখন নিজের কাছে অস্বাভাবিক লাগে ঠিক তখনই আমার মনটা বেশ খারাপ হয়ে যায়!

ক্লাশ শেষ করে বসে আছি চায়ের দোকানের পাশে।
চোঁখের সামনে বেশ সুন্দরী এক স্বাস্থ্যবান মেয়ে রিকসার জন্য দাড়িয়ে আছে। এক রিকসাওয়ালা মেয়েটির সামনে এসে দ্বাড়ালো কিন্তু ভাড়া না মেলায় চলে গেলো। দ্বাড়িয়ে আছে সে.... আরেকটা রিকসা আসলো। সেটাতেও ভাড়াতে মিললোনা। আমার মনোয়োগ এখন মোবাইলের গেমে। একটু পর দেখি মেয়েটি তবুও দ্বাড়িয়ে আছে। এবার আরেকজন আসলো.... রিকসাওয়ালার পায়ে স্যান্ডেল নাই। বয়সের কারনে মুখের চামড়া বেশ ঝুলে গেছে... চোঁখ গর্তে ঢুকেছে.... দাত আছে কিনা ঠিক খেয়াল করিনাই। আর দাত থাকলেও ২-৪টার বেশি থাকার কথা না। তিনার বয়স আনুমানিক ৯০এর মততো হবেই। বয়সের কারনেই হয়তোবা চোঁখে কিছুটা সাদা প্রলেপ পরেছে এবং ঘোলাটে দেখাচ্ছে।
বেশ অবাক নজরে তাকিয়ে ছিলাম আর ভাবছিলাম.....
অলরেডি মনের মধ্যে অনেক প্রশ্নও জমা হয়েগেছে....
* আচ্ছা? তার কি কোন ছেলে মেয়ে নাই?
* যদি কোন উপায় নাই থাকে তাহলে ভিক্ষা কেন করেনা? এমন বয়সি লোক তো প্রচুর ভিক্ষা পাওয়ার কথা তাইনা? রিকসা চালানোর থেকে কি ভিক্ষা করা সহজ কাজ নয়?
*শরীর যতদিন চলবে ততদিন তিনি কাজ করেই খেতে চান। কারও দয়ায় বাচতে চাননা হয়তোবা।
* এমন মোটা মেয়েটাকে নিয়ে কি আসলেই রিকসা চালাতে পারবেন তিনি?
আরও অনেক অনেক প্রশ্ন.....!
ভাবলাম মেয়েটা রিকসাতে না উঠলে আমিই উঠবো এবং যদি কোনভাবে সাহায্য করা যায় তাহলে অবশ্যই করবো। আর সাহায্য নিতে না চাইলে তার রিকসাতেই রাজশাহী ঘুরে বেড়াবো। যেহেতু তিনি এই বয়সেও রিকসা চালিয়ে জীবন বাচিয়ে রেখেছে সেহেতু তিনি মনে হয়না তেমন কারো সাহায্য নিবেন। তবুও চেষ্টা চালাতে ক্ষতি কি? কারণ এমন কিছু মানুষকে সাহায্য করার মত ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন।
মেয়েটা রিকসাতে উঠলো। মনটা বেশ খারাপ হয়ে গেল। তখন ঠিক বুঝতে পারছিলামনা কি করবো। কিছুক্ষণ পর মাথায় আসলো আচ্ছা রিকসার পিছু নিয়ে আরেকটা রিকসা নিয়ে যাওয়া যায়। যেখানে মেয়েটাকে নামিয়ে দিবে সেখানে থেকে আমি আবার উঠবো রিকসাতে। কিন্তু বুদ্ধিটা মাথায় আসলো একটু দেড়িতে তাই তাকে আর খুজেই পেলাম না।
সত্তিই এমনসব মানুষদের জন্য মনের ভিতরটা কেমন যেন করে :(

ছেলেদের কাছে বাবা মা বোঝা অথচ বাবা মার কাছে ছেলেরা কলিজার টুকরা হয় কেন? কোন উত্তর আছে কারও? আমার জানা নাই :(
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×