কাদের মোল্লার ফাঁসির খবরে বৃটেনের উদ্বেগ
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সিনিয়র প্রতিমন্ত্রী ব্যারনেস ওয়ার্সি। গতকাল মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে ওই প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আপিলের মাধ্যমে, যাতে আইন সংশোধনের মাধ্যমে আপিলের সুযোগ রহিত করা হয়েছে। এমনকি তাকে সুপ্রিমকোর্টে দণ্ডাদেশ পর্যালোচনার আবেদন করার সুযোগও দেয়া হয়নি।’
ইন্টারন্যাশনাল কভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিকেল রাইটসে (আইসিসিপিআর) স্বাক্ষরদাতা হিসেবে আইনের চোখে সব নাগরিককে সমান অধিকার দেয়ার বিষয়ে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে ব্যারনেস ওয়ার্সি বলেন, ‘যুক্তরাজ্য অবিলম্বে সব মৃত্যুদণ্ড স্থগিত রাখার এবং শেষ পর্যন্ত এ প্রথার অবসানের আহ্বান জানাচ্ছে। যুক্তরাজ্য নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী।
রাইজিংবিডি.কম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন