টাকা নেই ডাচ্-বাংলার এটিএম বুথে
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীর ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকার সংকট দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় এটিএম বুথে টাকা পাচ্ছেন না গ্রাহকরা। টাকা না পেয়ে অনেক গ্রাহক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
রোববার রাজধানীর মতিঝিলের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে আসেন ফরহাদ রেজা।
তিনি সকাল থেকে কয়েকবার চেষ্টা করেছেন বুথ থেকে টাকা তুলতে কিন্তু একবারও টাকা তুলতে পারেননি।
এমনকি কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তাও বলেন, ‘পকেটে মাত্র ১০ টাকা। বুথে টাকা তুলতে গিয়ে দেখি টাকা নেই। এমন সমস্যা হলে আগে থেকে গ্রাহকদের জানানো উচিত।’
আরেকজন গ্রাহক ব্যবসায়ী আব্দুল হালিম। তিনি জানান, সকাল থেকে তিনটি বুথে টাকা তোলার জন্য গেছেন। কিন্তু কোনো বুথেই টাকা পাননি। তিনি কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘ব্যবসা-বাণিজ্য তো আর বসে থাকবে না। এখন পেমেন্ট দিব কী করে, তাই ভাবছি।’
এদিকে এটিএম বুথে টাকা না পেয়ে গ্রাহকদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন ডাচ্-বাংলা ব্যাংকের এক কর্মকর্তা।
সুত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন