হিন্দু মন্দিরের মুসলমান পুরোহিত! একটু অবাক করার মতই ব্যাপার । কিন্ত– সত্যি সত্যি ভারতের কাশ্মীরের পহেলগাওঁয়ে একটি নয়শ বছরের পুরনো শিব মন্দিরে পুরোহিতের চাকরিটা অনেক আগে থেকেই করে আসছেন মোহাম¥দ আব্দুল¬াহ এবং গোলাম হাসান নামের দু’জন মুসলমান। শিব মন্দিরের আশেপাশের গ্রাম থেকে যুদ্ধ বা নানা কারনে হিন্দু পন্ডিতদের চলে যাবার কারনে একসময় এই মন্দিরের অস্তিত¦ বিলীন হবার উপক্রম হলেও আবদুল¬াহ এবং গোলাম হাসান মন্দিরটিকে যথাযথভাবে টিকিয়ে রেখেছেন হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য।
মন্দিরটিতে রয়েছে মহামূল্য পাথরে তৈরী শিবলিঙ্গ । হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাপবিত্র এ শিবলিঙ্গের মর্যাদা অনেক । সেখানে আরও রয়েছে ভগবান শিবের স্ত্রী পার্বতী, গণেশ ও হনুমানের মূর্তি। এ সব মর্যাদাশীল ও মূল্যবান প্রতœ-স¤পদের দেখাশোনার দায়িতে¦ আছেন উপরোক্তরা।
মোহাম¥দ আব্দুল¬াহ এবং গোলাম হাসান কেবল এই ঐতিহাসিক মন্দিরের দরজাই হিন্দুদের জন্য খোলা রাখেননি, তাঁরা সেটির দেখভালের পাশাপাশি এর আরাধনা সঙ্গীতকেও নিয়মিত রেখেছেন পূণ্যার্থিদের জন্য। আর এই মন্দিরে পূজা-অর্চণা করতে এসে কেউ প্রসাদ হাতে পাবেন না এমনটা কখনই হয়নি, অন্তত এই দুই মুসলমান যতদিন থেকে এর সব কাজের দায়িতে¦ আছেন।
রাজা জয়সূরিয়া প্রায় হাজার বছর আগে পহেলগাওঁয়ের মন্দিরটি তৈরী করেন । এটি একসময় অমরনাথযাত্রী প্রতিটি পূণ্যার্থীর একান্ত প্রিয় একটি দর্শনীয় স্থান ছিল। তাঁরা অমরনাথের পথে পাহেলগাওঁ আসতেন ভগবান শিবের কৃপা প্রার্থী হিসেবে। দীর্ঘদিন যাবত মন্দিরটির যাবতীয় রক্ষনাবেক্ষন, দেখাশোনা ও অন্যান্য দায়িতে¦ ছিলেন পহেলগাওঁয়েরই একটি সংস্থা। সেখানকার সব কাজ নিয়ন্ত্রণ করতেন পন্ডিত রাধাকৃষ্ণের নেতৃতে¦ একদল পন্ডিত।
১৯৮৯ সালে পন্ডিতরা কাশ্মীর ছেড়ে চলে গেলে মন্দিরটি পতিত স¤পত্তি হিসেবে চলে যায় কাশ্মীর প্রতœতাত্তি¦ক সংস্থা, রাজ্য জাদুঘর ও অন্যান্য সংশি¬ষ্ট সংস্থার নিয়ন্ত্রণে ।
পন্ডিত রাধাকৃষ্ণ চলে যাবার সময় আব্দুল বাহাত নামের এক মুসলমান বন্ধুকে অনুরোধ করে গিয়েছিলেন যেন প্রতিদিন মন্দিরটির সদর দরজা দর্শণার্থীদের জন্য খোলা হয়। রাহাত তাঁর অনুরোধ রেখেছিলেন এবং ২০০৪ সালে এলাকা থেকে বদলি হয়ে যাবার আগ পর্যন্ত মন্দিরের দেখাশোনার কাজটি অপরিসীম নিষ্ঠার সাথেই করেছেন।
আব্দুল বাহাতের পর মন্দির দেখাশোনার দায়িত¦ হাতবদল হয়ে চলে আসে মোহাম¥দ আব্দুল¬াহ ও গোলাম হাসানের কাছে।
মুসলমান হলেও আব্দুল¬াহ এবং হাসানের ভগবান শিবের উপর রয়েছে অগাধ বিশ্বাস। তাঁরা দেখভালের পাশাপাশি মন্দিরটিকে জঙ্গিদের ক্রমাগত হুমকির মুখে আগলে রেখেছেন নিজের ঘরের মত করেই।
আমানত রক্ষা যেকোন মুসলমানের জন্য অবশ্যপালনীয় কর্তব্য। ইসলামের এই শিক্ষাই হযত উদ্বুদ্ধ করে থাকবে আব্দুল¬াহ ও হাসানকে এ গুরুদায়িত¦ পালনে। তাঁরা এখন স¦প্ন দেখেন একদিন সবাই ফিরে আসবে এবং তাঁদের কাছ থেকে বুঝে নেবে মন্দিরের দায়িত¦। তাঁদের ভয় এই মহামূল্য আমানতের যেন কোন অমর্যাদা না হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


