সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালের অনার্স পার্ট-১ পরীক্ষার ফল গত ১৫ জুলাই’২০১২ প্রকাশিত হয়। এতে ৪৬ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হন। মূলত ২০১১ সালের জানুয়ারি মাসে একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে চালু করা ‘ব্যাচেলর (অনার্স) ডিগ্রি রেগুলেশন-২০১০’ নামক নতুন নিয়ম প্রয়োগ করায় এই বিপর্যয় ঘটেছে। বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে,
• সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী ৩০ সপ্তাহ (অর্থাৎ ২১০ দিন) পাঠদান, ৪ সপ্তাহ পরীক্ষা প্রস্তুতি এবং ৬ সপ্তাহ বার্ষিক পরীক্ষা কার্যক্রম চলবে। অবশিষ্ট সময়ের (অর্থাৎ ৮৫ দিন) মধ্যে ফল প্রকাশ করা হবে। শিক্ষাবর্ষ হবে জুলাই-জুন।
• তত্ত্বীয় কোর্সের ক্ষেত্রে ১০০ নম্বর কোর্সে হবে ৬০ ক্লাস ঘণ্টা (৪৫ মিনিটে ১ ক্লাস ঘণ্টা) = ৪ ক্রেডিট (১৫ ক্লাস ঘণ্টায় ১ ক্রেডিট) ধরা হবে। ৫০ নম্বর কোর্সে হবে ৩০ ক্লাস ঘণ্টা = ২ ক্রেডিট
• ব্যবহারিক কোর্সের ক্ষেত্রে ১০০ নম্বরের ৩০টি ব্যবহারিক ক্লাসের জন্য (৩০*৩) = ৯০ ক্লাস ঘণ্টা = ৪ ক্রেডিট। ৫০ নম্বরের ১০টি ব্যবহারিক ক্লাসের জন্য (১৫*৩) = ৪৫ ক্লাস ঘণ্টা = ২ ক্রেডিট।
• বিএ (অনার্স), বিএসএস (অনার্স) মোট ৩০০০ নম্বর বা ১২০ ক্রেডিট। বিবিএ (অনার্স) মোট ৩১০০ নম্বর বা ১২৪ ক্রেডিট। এবং বিএসসি (অনার্স) মোট ৩২০০ নম্বর বা ১২৮ ক্রেডিট।
• প্রথম এবং দ্বিতীয় ১৫ সপ্তাহ পর পর In Course পরীক্ষা গ্রহণ করা হবে। এবং প্রশ্ন হবে কাঠামোবদ্ধ (Brief Question, Short Question, Broad Question) পদ্ধতিতে। ৩য় ও ৪র্থ বর্ষে ২০% নম্বর অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য সংরক্ষিত থাকবে।
• নম্বর বন্টনের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে ১০টি গ্রেড। সর্বনিম্ন পাশের গ্রেড ‘ডি’ (৪০%

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


