somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছায়াপথিকের যাত্রা শুরু

২৬ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিষ্ক্রিয়ভাবে অনেক দিন থেকেই আস্বাদন করে আসছি ব্লগারদের মুক্তচিন্তা থেকে নির্গত জ্ঞানরস। আজ ব্লগার রূপে নিবন্ধিত হলাম। সকলকে ব্লগীয় শুভেচ্ছা! কেমন আছেন সবাই?

একজন ব্লগারের ৬বছর পূর্তি বিষয়ক লেখা দেখে অন্যদের সাথে আমিও ফুর্তিতে আটকানা। এতদিন ধরে যারা মাতৃভাষা বাংলায় ব্লগিং করে আসছেন, তারা শুধুই ব্লগিং করেন নি - সৃষ্টি করেছেন আমাদের জন্য এক মসৃণ ব্লগিং পাথ, যার ওপর দিয়ে এখন আমরা হাঁটছি। নাস্তিক-অনাস্তিক, মৌলবাদি-সাম্যবাদি, বিএনপি-আওয়ামিলীগ, স্বদেশী-প্রবাসী, বুদ্ধিজীবী-পেশাজীবী সকলের বৈচিত্রময় লেখা নিয়ে একটি তথ্যসমৃদ্ধ ব্লগিং সাইট হলো সামহোয়ার-ইন ব্লগ। ব্যক্তিগতভাবে আমি সকল ঘরানার ব্লগারদের কাছে কৃতজ্ঞ, কারণ সকলের মতভেদ থেকে অনেক মজার তথ্য বের হয়ে আসে যা উন্নত চিন্তা-চেতনার খোরাক যোগায়। চিন্তায় ও বিশ্বাসে আমি এক মৌলবাদী আস্তিক, কিন্তু পড়ার ক্ষেত্রে আমি সর্বভুক। তাই আমার চেয়ে যারা একদিন আগেও পোস্ট দিয়েছেন, তারা আমাকে ঋণী করেছেন। ধন্যবাদ জানাই তাদেরকে।

মডারেটরদের প্রক্রিয়ামতো আমাকে জাতে তুলবেন, তাতে আমার কোন তাগিদ নেই। তবে যেহেতু পড়ি বেশি, তাই প্রতিক্রিয়াও প্রকাশ করতে চাই। মূলত লেখার চেয়েও পড়তে আমি বেশি ভালবাসি। ভিন্নমতকে আমি শ্রদ্ধা করি, অর্থাৎ কারও নাস্তিকতায় যেমন দ্বিমত নেই তেমনি আস্তিকতায়ও আহলাদিত নই। বরং উভয়দিকেই কৌতূহলী। হুমায়ুদ আজাদ এবং আহমেদ উভয়কেই আমার ভাল লাগে, অবশ্য দুটি ভিন্ন কারণে। ডারউইন বা হকিং এর জ্ঞান ও যুক্তির প্রখরতা আমাকে আন্দোলিত করে। যদিও বিশ্বাস একটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।

এ ব্লগের যে বিষয়টি আমার বেশি ভাল লাগে, তা হলো মতের ভিন্নতা এবং চিন্তার বৈচিত্র। একমত বা দ্বিমত প্রকাশ করতে এখানে ব্লগারদের কোন কুণ্ঠা নেই, দ্বিধা নেই। এটিই হলো একটি উন্নত সমাজের প্রধান বৈশিষ্ট্য। আসুন সকল বৈচিত্র নিয়ে আমরা জাতি হিসেবে এক থাকি এবং প্রিয় বাংলাদেশের পক্ষে থাকি। আসুন আলোচ্য বিষয়গুলো নিয়ে আরেকটু সচেতন হই এবং দেশের ইতিবাচক দিকগুলোকে নিয়ে আরও বেশি আলোচনা করি। আমরা যা নিয়ে বেশি আলোচনা করবো, সেটাই বৃদ্ধি পাবে, বিস্তৃতি পাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×