বুঝতেই পারছেন, উক্ত মহান বাণী আমার প্রতি প্রেরিত হয়েছে। আপনারা সকলেই এরকম বাণী পেয়েছেন, পেয়ে খুশি হয়েছেন। আপনাদের সকলের মধ্যে আমি কনিষ্ঠতম খুশী ব্লগার।
অনেক দিন ধরে আপনাদের লেখা দেখছি আর পড়ছি। অনেক কথা বলতে চেয়েছি, প্রকাশ করতে চেয়েছি মনের অভিব্যক্তি। একমত হয়েছি, সমব্যথি হয়েছি কতবার! কিন্তু প্রকাশ করতে পারি নি। দ্বিমতও হয়েছি, কিন্তু সেটাও বলতে পারি নি কেন। খুবই ভালো লাগছে আজ। দেশের সর্ববৃহৎ ব্লগসাইটের বৃহদাকার ব্লগারদের সাথে ভাব বিনিময় করতে পারবো, একাত্ম হতে পারবো প্রিয় স্বদেশের জন্য। এ এক বিরাট পাওয়া।
সামহোয়ার-ইন ব্লগ একটি সার্বজনীন ব্লগসাইট যা ধারণ করে রেখেছে বিভিন্ন ঘরানার ব্লগারদেরকে, তাদের চিন্তা ও মতাদর্শ সমেত। এর অংশ হতে পেরে আমি গর্বিত।
ছায়াপথিক নাম ধারণ করেছি। বুঝতেই পেরেছেন, এটি আমার লেখক নাম। ছায়াপথিক হয়ে সত্যানুসন্ধানী ব্লগারদের সহযাত্রী হয়ে থাকবো আর তাদের পথের অনুসরণ করবো ছায়ার মতো।
দেশের এবং প্রবাসের সকল ব্লগার ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করছি আপনাদের সাহচর্য পাবো অন্য একজন সহব্লগারের মতোই।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



