এর পর থেকে খুলনা স্টেডিয়াম ছাড়া আমরা কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবো না। এক কথা এক দাবী। খুলনা ছাড়া জমে না টাইগারদের। জমবে কীভাবে বলুন, এখন পর্যন্ত এ স্টেডিয়ামে পরাজয়ের রেকর্ড হয় নি।
তাছাড়া, আসল টাইগারদের আবাস কোথায়? সুন্দরবন না! সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারদেরকে সঙ্গে নিয়ে আমাদের ক্রিকেটের টাইগাররা আজ কী গাজুরিয়া মাইর (চরমপত্র থেকে) দিলো ক্যারিবিয়ানদেরকে! আহারে! এখন সিরিজ জয় কত কাছে আমাদের!
গোপন সূত্রে জানা গেছে, সুন্দরবনের কাছেই স্টেডিয়াম একথা আগে জানলে ওয়েস্ট ইন্ডিজ দল খেলতে আসতো না। আমাদের টাইগার ভাইয়েরাও সোজা জানিয়ে দিয়েছেন, এরপর থেকে কোন আন্তর্জাতিক ম্যাচ তারা খুলনা ছাড়া খেলবেন না। এমন কি বিশ্বকাপও না
আসল কথা হলো, টাইগারদের আজকের বিজয় সকল ওডিআই বিজয়কে ছাড়িয়ে গেছে। তাদের বিজয় আবারও আমাদেরকে জাতি হিসেবে গর্বিত করলো। অনেক দুঃসংবাদের মাঝে পেলাম বিজয়ের আনন্দ। স্যালুট জানাই টাইগারদের। ওয়েলডান টাইগার্স!
চলুন প্রিয় স্বদেশকে নিয়ে আবারও গর্বিত হই, সকলে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



