বন্ধুরা কেমন আছেন? আজ হঠাৎ মনে পড়লো পুরাতন একটি নিকের নাম: ছায়া-পথিক। আজ সামু'র নির্দিষ্ট স্থানে নামটি লেখলাম। আমাকে পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগ দেওয়া হলো। পাসওয়ার্ড যথারীতি পরিবর্তন হয়ে গেলো। ইয়াহু!!!
বলা দরকার যে, আগের পাসওয়ার্ড আমি নিজেই ভুলে গিয়েছিলাম।
তাই, পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগ পেয়ে আমি বেশ আনন্দিত। সেই আনন্দে আপনাদের সাথে একটু বাতচিত করছি
সেই দিনগুলোকে খুব মিস করি। ব্লগার হবার আনন্দটুকুই এখন আর আগের মতো নেই। আহা প্রথম রেজি. করার পর অন্তত পাঁচটি পোস্ট লেখে ফেলেছিলাম, আনন্দে। পরে ড্রাফটে আছে।
যা হোক, এটি অবশেষে মাল্টিনিকে পরিণত হলো (হুম
তারও পূর্বে আরেকটি নিক নিয়ে চেষ্টা করেছিলাম, সেটির নাম বলবো না। (তাহলে এর স্থান দ্বিতীয় হয়ে যাবে।) নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পরও মন্তব্য বা পোস্ট দেবার সুযোগ না পেয়ে হতাশ হয়ে অন্য একটি ব্লগে চলে যাই। সেখানে নিজের নামেই লেখতে শুরু করি।
প্রায় বছর খানেক পর আবার ছায়া-পথিক নিক নিয়ে সামুতে প্রবেশের চেষ্টা করি। এটি স্বাভাবিক নিয়মে গৃহীত হয়, কিন্তু ওই যে বললাম পাসওয়ার্ড হারিয়ে ফেলি। তাছাড়া 'ছায়া' হয়ে থাকার ইচ্ছেটাও আর ছিলো না।
পরবর্তিতে নিজের নামে আবার ফিরে আসি।
এবার আপনারা আমার পরিচয় নিয়ে ভাবনা শুরু করতে পারেন
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



