সরকার অনেক আশা ভরসা নিয়ে ঘড়ির কাটা এগিয়ে নিয়ে এলেন দিনের আলোয় কাজ করে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য। কিন্ত যতটুকু সাফল্য আশা করছেন তা অর্জিত হবার সম্ভাবনা নেই বললেই চলে।
কারন জাতি হিসেবে আমরা খুব একটা দায়িত্ববোধ সম্পন্ন নই। যে কারনে আমারা প্রায়শই দেখতে পাই শূন্য নির্জন ঘরে বিনা কারনে আলো পাখা সমান তালে চলছে কিন্ত ঘরে কেউ নেই। কম্পিউটার সারা দিন চলছে অথচ এতে কোন কাজ হয়তো আগামী দু চার ঘন্টায় ও হবার সম্ভাবনা নেই। বাথরুমে পানি ছেড়ে দিয়ে দাঁত মাজা, কাপড় পরিস্কার করা এতে যে পরিমান পানির অপচয় হচ্ছে তার দিকে কোন মনযোগ নেই কারও। একটি ম্যাচ কাঠি বাচাতে দিনের পর দিন গ্যাসের চুলা জ্বালিয়ে রেখে রাষ্ট্রিয় সম্পদের কী বিপুল অপচয় হচ্ছে তার হিসেব কারও কাছে নেই। কেউ ভাবেন ও না।
এদিকে আবার শুরু হয়েছে কোন কাহীনি, আমরা যারা প্রাইভেট কোম্পানীর চাকরী করি তাদের জন্য শুরু হয়েছে আরেক যন্ত্রনা। আগে সকাল নয়টার অফিসে এসে রাত আট টা বাজলে বসের কাছে বলতে পারতাম রাত হলো এবার আসি, কিন্তু এখন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী নয়টার অফিসে আসি কিন্তু আট টা বাজলেও বস বলেন এতো তাড়াতাড়ি চলে যাবেন এখনো তো দিনের আলো দেখা যায়। আরও ঘন্টা দেড়েক থাকেন। কিন্তু বস তো ভুলে গেলেন আমাদের মধ্যবিত্ত পরিবারে কিছু দায়িত্ব পালন তো করতে হয়। পরিবারে ও কিছু কাজ থাকে।
সরকার তো বলেই খালাস ডে লাইট সেভিং এর আওতায় দিনের আলো বেশী ব্যবহার করে দিনের আলোতে কেনাকাটা করে বাড়ি ফিরে যাবে। কিন্তু বসেদের তো পোয়াবারো, তারা গাছের টা ও খায় তলার টার কুড়ায়। এদিকে বলে ঠিকা নয়টায় অফিসে উপস্থিত থাকবেন ওদিকে বলেন দিন আলোতো এখনো আছে। আমরা অধম মধ্যবিত্তগুলো যাই কোথায়?
তাই সরকারের কাছে বিষয়টা আরেকটু গুরুত্ব সহকারে চিন্তা করে আর ভালো ভাবে নিয়মকানুন মানা হচ্ছে কিনা তাও ভেবে দেখতে অনুরোধ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



