কি আজব আকাম!কাদের মোল্লার কি হইবো না হইবো আমার কি হইছে?এতোজন মানুষ আন্দোলন করলে আমার সমস্যা কি?
আমার মিউজিকের কাজ বাকী,প্রাইভেট পড়াতে যাইতে হইবো।যার মন চায় যাক!
.....
.....
.....
.....
.....
হুম এরকমই সারাদিন ভেবে গেলাম।রাতে হঠাৎ যেন কি হলো,
মাথা ব্যাথায় অস্থির হয়ে গেলাম।
আমার কি করা উচিত?পারলাম না শহীদ হতে,পারলাম না ফেলানীর হত্যার বিচার পেতে।পারলাম না পরিমলদের ধারাবাহিক অন্যায় থামাতে।আমি কি কিচ্ছু পারিনা?
আমরা কয়েক বন্ধু সে রাতেই ডিসিশন নিলাম।
ব্রাহ্মণবাড়ীয়াকেও শাহবাগের মতো জ্বালিয়ে দিবো আন্দোলনের আগুনে।যারা এতবছরের আগুন বুকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে একটুও দাড়াবোনা?
যেই ভাবা সেই কাজ।
যার যত টাকা আছে নিয়ে নেমে পড়া,যেনো ঠিক যুদ্ধের কথাই মনে করিয়ে দেয়।যার যা আছে,সেটাই অস্ত্র।
গতকাল ৭ ফেব্রুয়ারী করেই ফেললাম আন্দোলনের প্রিমিয়ার শো।এবার প্রতিদিন বুকের আগুন রাস্তায় পুড়িয়ে প্রকাশ করবো।আমরা জনতা আইনগতভাবে শাস্তি দিতে পারিনা ঠিক,কিন্তু শাস্তি দিতে সরকারকে বাধ্য করতে আমাদের জুড়ি নেই-এটা প্রমাণের সময় আজ এসে গেছে।আমরা সবাই ছাত্র।কোন দলের পা চাটা কুত্তা নই।
কয়েকজন অন্যদলের তোষামোদকারী আঙ্কেল এসেছিলো।
"ধুর শালা মর,নাইলে জুতামু।"
দল নেই,কোন তর্ক নেই।সবাই এক উদ্দেশ্যে এক পথে নেমে প্রতিবাদ শুরু করলাম ১ম পর্বে।এবার আজকে হবে আরও একধাপ বড় আন্দোলন।
আজ সকাল ৯ টায় পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে আবার আমাদের সমাবেশ হবে।
ব্রাহ্মণবাড়ীয়ার কেউ থাকলে আসতে ভুলবেন না কিন্তু।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



