আজাইরা বসে আছি, তাই ব্লগের কিছু ফিচারের অভাব বোধ করছি। ভাবলাম লিখে ফেলি....
বাস্তবায়িত হয়ে গিয়েছে এমন সব পুরানো আইডিয়্যাঃ
** সার্চ ইঞ্জিন দরকার। ব্লগার এবং কনটেন্ট উভয়েরই সন্ধান চাই। প্রথম পাতায় থাকলে ভাল হয়।
** আমরা পরের পাতা, পরের পাতা ক্লিক করতে করতে পুরানো ব্লগ ঘাটতে পারি। পেজিং দরকার। 1 2 3 4 5 6 7 8 9 10 সিষ্টেম দিলে খুব ভাল হতো।
** ফন্ট ইনষ্টল করা নিয়ে এখানে খুব মজার একটি ব্যাপার করা হয়েছে। কেউ মজিলা দিয়ে ঢুকেই কতগুলো হিজিবিজি লেখা দেখে। ফন্ট যে ইনষ্টল করে বাংলা ব্যাবহার করবে সেই লিংকটাও বাংলায় লিখা। লিংকটা ইংরেজীতে দিবেন কি !
** ব্লগে ফ্লাড কন্ট্রোলার দেয়া হোক- পলিসি হতে পারে কেউ যত ইচ্ছা পোষ্ট করতে পারবেন.. কিন্তু প্রতি ঘন্টায় একটার বেশী মেইনে আসব না... মানে প্রতি ঘন্টা একটি পোষ্টই মেইনে আনতে পারবেন ব্লগাররা।
** সাম্প্রতিক মতামতের যে লিংক আমরা দেখতে পাই ডানদিকে.. সেই লিংকের পাশে কমেন্টকারীর নাম দেখানো যেতে পারে। সাথে মন্তব্যের সংখ্যাও দেখানো যায়।
* দুঃখিত হয়ত সমস্যা কম্পিউটারেই (১২) - রিফাত
* জরিপঃ আগামী বিশ্বকাপে আপনি কোন দলের সমর্থক? (৩৪) - ত্র্রিভুজ
* গাংচিল (১৯) - শাওন
** প্রিয় পোস্ট যুক্ত করার ব্যবস্থা দরকার। যাতে পছন্দের পোস্টগুলো সহজে খুঁজে বের করা যায়।
** প্রত্যেকের হোম পেজে কোথায় কোথায় কমেন্ট করেছেন সেই লিংকগুলো দেখার ব্যাবস্থা করলে ভাল হয়। প্রোফাইল পেজে কোথায় কমেনট করেছি এবং কে আমার ব্লগে কমেন্ট করেছে দেখানোর ব্লক যুক্ত করা যায়।
** আরেকটা জিনিস দিলে আরো ভাল হবে। তা হলো বিষয় ভিত্তিক একটি পৃষ্ঠা। আমরা ব্লগে লিখার সময় লিখে থাকি এই ব্লগটি কি নিয়ে। সেই কি গুলো নিয়ে একটি পৃষ্ঠা। সেখানে লেখকদের তৈরী করা গ্রুপ অনুযায়ী সবগুলো ব্লগ দেখার ব্যাবস্থা থাকলে ভাল হতো।
** সেরা ব্লগার এর পাশা পাশি বেষ্ট পোষ্টও নির্বাচন করতে পারেন। প্রথম পাতার বা'দিকে দেয়া যায়।
** সর্বোচ্চ ব্লগারদের লিষ্ট আছে বামে.. কিন্তু সর্বোচ্চ কমেন্টকারীদের লিষ্ট নেই। আজকের সর্বোচ্চ কমেন্টকারী বা এই সপ্তাহের সর্বোচ্চ কমেন্টকারী এবং এই পর্যন্ত সর্বোচ্চ কমেন্টকারীদের লিষ্ট দিলে ভাল হয়।
** খুব বড় একটি প্রয়োজন হলো ক্লোনারদের খুজে বের করার ব্যবস্থা... মানে যার সবাই যাতে নিজের ব্লগের কমেন্টগুলোর সাথে কমেন্টকারীদের আইপি দেখতে পায়। কিছু পাবলিক কয়েকটি নিক রেজিঃ করে ইচ্ছেমত খারাপ কথা চর্চা করছে এখানে.. তাদের খুঁজে বের করার একটা সিস্টেম দিয়া উচিত।
** মন্তব্য মডারেশন ব্যবস্থা নিয়ে আগে বলেছিলাম। ওটা বাস্তবায়ন হোক।
আরো নতুন আইডিয়্যাঃ
** সাম্প্রতিক মতামতের নিচে একটি লিংক দেয়া উচিৎ যেখানে ক্লিক করলে একটি পেজ চলে আসবে এবং সেই পেজে পুরানো ব্লগ দেখার মতই মতামতের লিংকগুলো একটির পর একটি থাকবে। ব্লগ পেজ ধরে খুজে খুজে পোষ্ট বের করা থেকে এটি মনে হয় ভাল হবে।
** কমেন্ট এর সাথে তারিখ ও সময় উল্লেখ থাকলে ভাল হতো।
** কমেন্ট করে ফেলার পর মডিফাই করা যায় না। এই মডিফাই করার অপশনটা থাকা উচিৎ। আমি যেসকল কমেন্ট করব... তা পরবর্তি 15মিনিটের ভেতর মডিফাই করতে পারব এরকম একটি অপশন দেয়া উচিৎ। তবে এনিটাইম মডিফাই করার অপশন না দেয়াই ভাল। টাইম লিমিট থাকতে হবে তাতে।
**** ব্লগার বন্ধুরা আপনাদের যুক্তিসংগত কোন দাবী থাকলে নিচে কমেন্ট আকারে দিতে পারেন।
--
রিলেটেড পোষ্ট:
Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




