somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মর শালারা সব... আমারেও মার!

১৯ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মঙ্গলবাণী

শুধু যদি পেটে থাকতো ভাত
খালি ঘুমাইতাম; রাত হইলেই কাত।
আমি তখন সিনেমা দেখতাম...সমুদ্র খাইতাম
চালাইতাম ফোর হুইল ট্রাক।

তখন শুধু এক্সিডেন্ট করতাম...
লাগত না ব্যাথা...
একুরিয়ামে মাছের মত চোখ খুইলা রাখতাম
কইতাম না কথা।

খাইতাম না বেতের বাড়ি
ঘাড়ে কিংবা পাছায়...
যাইতাম না ইস্কুল বাড়ি...কেডা আমারে পাঠায়?

শুধু যদি বুঝাইতে পারতাম...চিল্লায়া চিল্লায়া কইতে পারতাম
আজাইরা ফালাফালি করা ছাড়...
মর শালারা সব...আমারেও মার...

---পি.কা.


আজকের সকালটা মোটেও সুবিধার না। ১২ তলা কংক্রিট বস্তির ব্যালকনি থিকা দূর দিগন্ত জুইড়া ধোয়াশা দেখা যাইতেছে... ইন্দোনেশিয়ায় নাকি আগুন লাগায়া জংগল সাফ করতেছে...কাটাকাটির টাইম নাই...ডাইরেক্ট আগুন! আমার এক ইন্দোনেশিয়ান দোস্তরে কইছিলাম “কি মিয়া সারা দুনিয়াতো ধুয়া দিয়া ভইরা দিতাছো তুমরা। আমার আকাশ দেখমু ক্যামনে”। আমারে কয় “আরে এগুলানতো বিড়ির ধুয়া, মালয়শিয়ান গো এক মাস বিড়ি খাওয়া বন রাখতে কও ...সব ফকফকা হয়া যাইব”।
আকাশটার মত মোবাইলটাও কালা হয়া আছে।“আজকাল মোবাইলটা লাগে না তেমন কাজে, যখন এলার্ম দেই তখনি শুধু বাজে।“

আজ মেলা দিন বাদে বাজলো। প্রাইভেট নাম্বার। দ্যাশ থিকা মনে হয়। “বাবা কি ঘুম থিকা উঠছ?/ নাস্তা করছো?/ পড়াশুনা কি ঠিক মত করতেছ?/ আর কয় দিন লাগব?” ইটিসি প্রশ্নের জন্য প্রস্তুত হইয়া ফোন ধরলাম।

--- ক্যামন আছ? (অনেকদিনের পরিচিত রিমঝিম কন্ঠ)
-আলহামদুলিল্লাহ। তেমন ভাল নাই।
--- এর মানে কি? আলহামদুলিল্লাহ বললা ক্যান?
তুমি ফোন করছো ৮ মাস বাদে...তাই আলহামদুলিল্লাহ বলছি। আর মন ভাল নাই তাই ...ভাল নাই বললাম। তোমার কি খবর?
--- ভাল। তোমার ত্যাড়ামি দেখি কমে নাই। আগের মতোই...
এই যে একটা খোচা দিলা সকাল বেলা। মেলা দিন বাদে ফোন করসো... ভাল কিছু বল ...টাকা গুলান নষ্ট কইরো না। খোচা টোচা ইদানিং আমার গায়ে লাগে না।
--- তাই তো দেখতেছি...ব্লগে ফেইসবুকে পাব্লিকের গাইল খাইতেছ... তাও ত্যাড়ামি কমে নাই

তোমার আংকেল ক্যামন আছে?ভাল?
--- এই জন্যই তোমারে ফোন করি না। আমার হাজবেন্ড নিয়া আজে বাজে কথা বলবা না।ফোন রেখে দিব।
অক্কে...আর বলবো না। আমারে খোচা দিলা তাই বদলা নিলাম... এখন কাটাকাটি।
--- তোমার বিদেশ ক্যামন লাগতেছে?
ভাল না। টুটের দ্যাশ।এর চাইতে দ্যাশেই ভাল ছিলাম। ডিজুস ছিল। একটা টুটের চাকরী ছিল। খালি তুমি ছিলা না।
---তুমিইতো বললা... বিয়ে করতে
অইটাতো তোমার লাইফে একটা সিগ্নিফিকেট কন্ট্রিবিউশন রাখার জন্য বলছিলাম...তুমিতো একনলেজ করলা না।তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ন সিদ্ধান্তটা নিয়া দিলাম... আর তুমি দাওয়াতও দিলা না। চুপচাপ আংকেলরে বিয়া কইরা ফেলাইলা।
--- দ্যাখো মানুষরে সম্মান দিয়া কথা বলা শিখ। পারোতো খালি খোচাখুচি ক্যাচাল করতে। ভাবসিলাম পাব্লিকের গালাগালি খেয়ে তোমার মন খারাপ...তাই ফোন করছিলাম। এখন দেখি তোমার মন আমার আমার চেয়ে ভাল আছে।ভাল থাক। রাখলাম।
অয়েট অয়েট...আমি গালি খাইলে কি তোমার খারাপ লাগে?

---হুম (ওহ তাই?... যদিও খুবি সংক্ষিপ্ত উত্তরে আমাকে এতোটা স্পর্র্শ করার শুধু তোমাকেই মানায়)

তাইলে তো আরো গালি খাইতে হবে...হেহে
কোন রিপ্লাই নাই...কিছুক্ষন চুপচাপ। বুঝলাম হাওয়া ভাল না। যেকোন মূহূর্তে ফোন রাইখা দিবে।এবং কান্নাকাটি শুরু করবে। প্রসঙ্গ পাল্টাইতে বললাম
আচ্ছা... আমার ফ্লাইটের দিন তুমি ক্যামনে ঠিক টাইম মত ফোন করলা? তোমার জামাই টের পায় নাই? বাথরুমে গিয়া কল দিছিলা নাকি? সিকিউরিটি চেক কইরাই তোমার ফোন পায়া কি যে ভাল লাগতেছিল।
---ঠিক আছে ...তুমি ভাল থাইকো...বাই।

ধুসশালা। ফোন রাইখা দিছে।এখন কি করি? কল ব্যাক কইরা মেয়েটার কান্না থামানোর চেষ্টা করা যাইত। নাহ, যাবে না। প্রাইভেট নাম্বার।
সো কিছুই করার নাই আইজুদ্দিন। অপেক্ষায় থাক... আবার কবে কোন মাস ফোন আসে দ্যাখো। দেবদাসগিরি উদযাপন করতে আজকে সারাদিন বাসায় ঘুমানো যায়।কিন্তু ফোন অফ রাখতে হবে।কারন সুপারভাইজার ফোন করতে পারে।
কিন্তু ও যদি আবার ফোন করে? থাক...ডিপার্টমেন্টেই যাই। পাঠক আমার বন্ধু পিকার লেখা জব্বর একটা কবিতা পড়তে থাকুক...আমি যাই বেলতলায়।



----------------------------------------------
অন্যান্য লেখা, খুচা দিয়া পড়েন
বাংলাদেশ: কিরম আস?
আমার বউ কই?
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
২২টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×