somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগের জনতা কি হাসিল করতে পারে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগি বীর জনতার রাজনীতিকরনের সর্বাত্মক চেষ্টা ভিতর ও বাহির থেকে করা হচ্ছে। সেই পুরাতন ডিভাইড এন্ড রুল পদ্ধতি ব্রিটিশ সাহেবরা মগজে ভইরা দিসিল। নানামত ও পথ থাকতেই পারে, কিন্তু বুঝতে হবে আমরা সবাই রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের ব্যর্থতা, রায়ের পরে আপিলে অনাগ্রহ নিয়া প্রশ্ন তোলা মানে রাষ্ট্রপক্ষ ত্যাগ না। বরং রাষ্ট্রপক্ষকে বুঝায়ে দেয়া, পরাজয় মাইনা নেয়ার সুযোগ নাই। দূর্বল প্রসিকিউশনকে আরো লোকবল দিতে হবে। নুতুন করে আপিল করার জন্য প্রস্তুত হতে হবে।

এইখানে মাত্র দুইটা পক্ষ- রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। একদিকে বাংলাদেশ, অন্যদিকে কাদের মোল্লা ও কাদের মোল্লার সমব্যথি দুই আঙ্গুলের ভিক্টরীওয়ালারা। রায়ের বিপক্ষে আপিল করতে বাধ্য করে যাত্রা শুরু হইসে। শাহবাগী জনতা কি কাদের মোল্লার ফাঁসি ছাড়া আর কিছু ভাবতে পারতেছে? সামনে সাঈদী, সাকা, নিজামী, মুজাহিদ---সবচেয়ে দূরে আছে গোলাম আযমের বিচার।

শাহবাগগামী ঢাকাই সচেতন সমাজ বিরাট অপরাধ করছে। তাদের অপরাধ সারা বাংলাদেশে আবার যুদ্ধাপরাধের বিচার নিয়া প্রশ্ন তোলা। গনহত্যার অপরাধে যাবজ্জীবন ক্যান? চীফ প্রসিকিউটর আপিল করতে চায় না ক্যান? এন্তার প্রশ্ন গণতান্ত্রিক দিনবদলের সরকার পছন্দ করে না। মুক্তিযুদ্ধের চেতনার ইজারা তাদের। অন্য কারো সেই ঘাটে মাছ ধরার অধিকার নাই।

আইনমন্ত্রীজী বলেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুললে সাজা হতে পারে(প্রথম আলো ১২ এপ্রিল ২০১২)। প্রশ্নহীন এক গণতন্ত্রের বাসনা পাই তেনার কথায়। বেয়াপদ বাঙ্গাল তার আগে থিকাই বেমক্কা প্রশ্ন রাখ্তেছিল।

- চিফ প্রসিকিউশনে এইসব হালুম চলবে না। ভালো আইনজীবী দেয় না কেন?
- শত কোটি টাকার জামাতি মিডিয়া ক্যাম্পেইনের বিপরীতে সরকারি ইনভেস্টমেন্ট নাই কেন?
- বাজেটে আইনমন্ত্রনালয়ে যুদ্ধাপরাধের বিচারের আলাদা ফান্ডিং দেয় না কেন?
- প্রসিকিউশনের অল্প সুবিধাদি নিয়া যারা দিনরাত কাজ করতেছিল তাদের সরকারী গাড়ি প্রত্যাহার করা হইল কেন?
- ট্রাইবুনালকে আইনমন্ত্রীর বগল থিকা আলাদা করে না কেন? উনার বগলে থাকলে আওয়ামীলীগের পতনের সাথে সাথে এই ট্রাইবুনাল খতম।
- স্কাইপ আলাপন নিয়া তদন্ত কইরা বিচারকের একটা দফারফা করেন। অন্তত তদন্ত হইতেছে এমন ভাব নেন। এই 'ডোন্ট আস্ক ডোন্ট টেল' বইলা কয়জন থামাবেন? তাড়াহুড়া কইরা যেনতেন রায় দেয়ায় সরকারের আগ্রহের কথা বিচারপতি নাসিম বৈলা গেছিলেন। এইবার সেইটা দেখতে পাইলাম।

এখন তাইলে কি করবে শাহবাগী জনতা?

এক্ষনে 'ফাঁসি চাই' দাবির নিচে বুলেট পয়েন্টে ৫টা দাবির কথা জানাইতে চাই-

১. নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে ট্রাইবুনালের প্রতি সমর্থন জানিয়ে ট্রাইব্যুনালকে ভাঙ্গা ও বিচারপতি-প্রসিকিউশন টিমে পরিবর্তন করে প্রভাবিত না করার অঙ্গীকার করতে হবে। (যাতে পরে দুদকের মতো অবস্থা না হয় সরকার পরিবর্তনের সাথে সাথে)

২. যদি খালাস পাওয়া ৪র্থ অভিযোগে কাদের মোল্লার সর্বচ্চো শাস্তির জন্য আপীল করা নাও যায় (আইনী জটীলতায়), তাইলে পরে আপীল বিভাগের 'কমপ্লিট জাস্টিস' ক্ষমতার পূর্ন ব্যবহার করতে হবে।

৩. আপীল করতে অনাগ্রহী ও প্রসিকিউট করতে কার্যত ব্যর্থ চীফ প্রসিকিউটর অপসারন করে সুযোগ্য চীফ প্রসিকিউটর নিয়োগ দিতে হবে। এক ভূল বারবার দেখতে চাই না।

৪. প্রসিকিউশনের লোকবল ও অর্থবল বাড়াইতে হবে। জামাতি মিডিয়া ক্যাম্পেইনের বিপরীতে দেশি ও বিদেশি মিডিয়ায় শক্ত প্রচারণা চালাইতে হবে।

৫. আইন সংশোধন করে সাজা বৃদ্ধির জন্য আপীলের পথ খুলতে হবে (ট্রাইব্যুনাল চলাকালেই)।


সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×