somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের আচরনের ফলাফল ভয়াবহ হবে : সংবাদ সম্মেলনে খালেদা

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির চেয়ার পারসন ও ২০ দলীয় জোট নেত্রী-বেগম খালেদা জিয়া বলেছেন, স্বাধীন এই বাংলাদেশের মালিকানা এখন আর জনগনের কাছে নেই। আওয়ামীলীগ সংবিধান পরিবর্তন করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে। এতে জনগনের উপর সৈরশাসন চেপে বসেছে। জাতীয় সংসদ বিরোধীদল শূন্য হয়ে পড়েছে।

খালেদা বলেন, এরকম অগনতান্ত্রিক একটি সরকারের দেশ পরিচালনার কোন অধিকার থাকতে পারেনা। মিথ্যা মামলায় অস্থায়ী আদালতে আমি হাজিরা দিতে যাবার সময় আমার উপর সশস্ত্র হামলা হয়। এদের ছবিসহ পত্রিকায় ছাপা হলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। সরকারের সমালোচনা করে তিনি বলেন তাদের এরকম আচরনের ফলাফল ভয়াবহ হবে। তিনি বলেন, আমাকে রাজনীতি থেকে মাইনাস করতে গিয়ে তারাই এখন মাইনাস হয়ে যাচ্ছে। তারা জনগনের আশা আকাঙ্খা কোন কিছুর প্রতি পরোয়া করছেনা।

বুধবার সন্ধ্যায় গুলশান নিজ কার্যালয়ে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে এখনো চলছে। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

বিচার বিভাগকে পূর্ণ নিয়ন্ত্রনের জন্য তারা চেষ্টা করছে অভিযোগ করে বেগম জিয়া বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা করা হচ্ছে। দেখামাত্র গুলি করছে। তিনি বলেন ক্ষমতা চিরস্থায়ী নয়। আরো সরকার আসছে। তাই বুঝে শুনে কথা কাজ করবেন। ছাত্র লীগের সমালোচনা করে তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীদের অত্যাচারে জনগন অতিষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে এখন আতঙ্কের জনপদের নাম বাংলাদেশ।

র‌্যাব ও পুলিশের সমালোচনা করে তিনি বলেন, এদের কোন কোন কর্মকর্তা আচরণ এখন দলীয় কর্মীর মতো আচরণ করছে। র‌্যাব সরকারের ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করছে। তাই র‌্যাব বিলুপ্ত করার দাবী জানান তিনি।

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লে আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে খালেদা বলেন, কুইক রেণ্টাল বিদ্যুত কেন্দ্র, পদ্মা সেতু রেলের কালো বেড়ালসহ বিভিন্নভাবে দুর্ণিতির হাজার হাজার কোটি ডলার দেশের বাইরে পাচার হচ্ছে।

জাতীয় সংসদের নির্বাচন অবশ্যই নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে অনুষ্টানের দাবী জানিয়ে খালেদা কয়েক দফা দাবী তুলে ধরেন। এর অন্যতম, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইন ফিল্ড তৈরি করা। নির্বাচন কমিশন পুণগঠন, কমিশনের দুর্নিতিবাজ কর্মকর্তাদের পরিবর্তন। এছাড়া নির্বাচনের উপযোগি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্ঠি করে শসস্ত্র বাহিনী মোতায়েন। সকল রাজনৈতিক নেতাদের মুক্তি। বন্ধ মিডিয়া খুলে দিতে দেয়া। মাহমুদুর রহমানের মুক্তিও তিনি দাবী করেন।

খালেদা বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। সকলেই নিরাপত্তা নিয়ে সংকিত। এ সংকট শুধু বিএনপির একার নয়। তাই সবাইকে আন্দোলনে আসার আহবান জানিয়ে খালেদা বলেন, তাহলেই জনগনের বিজয় অনিবার্য।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×