somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যমজদের মজার কথা (সংগ্রহীত)

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যমজদের মজার কথা
জুলকারনাইন মেহেদী's picture
জুলকারনাইন মেহেদী
Monday, 29 July 2013 - 12:32pm

অনেক সময় একই চেহারার দুইজন মানুষকে দেখে আমরা থমকে যাই। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝে নেই যে তারা যমজ। যমজ মানুষদেরকে নিয়ে কিন্তু আমাদের সবারই কিছুটা কৌতূহল কাজ করে, আর সেটাই মনে হয় স্বাভাবিক। যমজ সন্তান জন্মদানকারী মায়েদের উপর গবেষণা চালিয়ে একজন ওবস্টেট্রিসিয়ান এক চমকপ্রদ তথ্য বের করেন । “জার্নাল অব রিপ্রোডাক্টিভ মেডিসিন” এর প্রকাশিত গবেষণা রিপোর্টে তিনি জানান, যেসব মহিলাদের উচ্চতা বেশি তাদের যমজ সন্তান জন্মদানের সম্ভাবনাও বেশি!

অনেকে অবাক হতে পারেন এই ভেবে যে, মায়ের উচ্চতার সাথে যমজ সন্তান জন্মদানের সম্পর্ক কি! সম্পর্ক আসলে আছে। আমাদের শরীরের বেড়ে ওঠার জন্য কিছু বিশেষ বিষয় কাজ করে,যাদেরকে বলা হয় “গ্রোথ-ফ্যাক্টর”, যে ফ্যাক্টর গুলোর একটি হচ্ছে ইনসুলিন নামের এক বিশেষ ধরণের প্রোটিন। এই ইনসুলিন বোন সেল (Bon cells) এর বৃদ্ধিকে তরান্বিত করে একইসাথে মেয়েদের লম্বা হবার প্রবণতা ও যমজ সন্তান জন্মদানের ব্যপারটিকে নিয়ন্ত্রিত করে।

যমজদের ব্যপারে আরো কিছু চমকপ্রদ তথ্য বের হয়ে এসেছে বিভিন্ন গবেষণায়।
১) একই ধরণের চেহারার অধিকারী হওয়া সত্ত্বেও যমজদের মধ্যে আচরণগত ভিন্নতা-

বিজ্ঞানের ভাষায় ‘আইডেন্টিক্যাল টুইন’ বলে একটা কথা আছে। যেসব যমজের চেহারা দেখতে হুবহু একই রকম, তাদেরকে এই নামে অভিহিত করা হয়। এরা একই ধরণের জিন শরীরে বহন করলেও দেখা যায়,তাদের আচরণ পুরোপুরি ভিন্ন। এমনকি তাদেরকে ছোটবেলায় একই ভাবে বড় করা হলেও। বিজ্ঞানীদের ধারনা, একই চেহারার যমজদের আচরণগত পরিবর্তনের জন্য তাদের পারিপার্শ্বিক অবস্থা দায়ী হয়ে থাকতে পারে। পরিবেশের কারণে,এই যমজদের শরীরে থাকা জিন-এ কিছু পরিবর্তন চলে আসার ফলে যমজদের আচরণ-ও ভিন্ন হয়ে যায়।
২) “মিরর-ইমেজ “ যমজ-

অনেক যমজদের মাঝে আবার দেখা যায় আরেক ধরণের বৈশিষ্ট্য। দেখা গেলো,এক জোড়া যমজ ব্যক্তিদের মাঝে একজন হয়ত বাঁ-হাতে বেশিরভাগ কাজ করেন,আরেকজন হয়তো ডান হাতে। আবার হয়তো মুখেও কিছু বিশেষ বৈশিষ্ট্য উলটো হতে পারে। যেমন যমজদের একজনের বাম গালে তিল,তো আরেকজনের ডান গালে। এই ধরণের যমজদেরকে বলা হয় মিরর-ইমেজ টুইন। কারণ যখন আপনি আয়নাতে তাকান, তখন আপনারই মতো আরেকজনকে আয়নাতে দেখা যায়। শুধু পার্থক্য এই যে আপনার ডান হাত,আয়নার মানুষটির বাম হাত। “মিরর-ইমেজ টুইন”রা পরস্পরের মুখোমুখি দাঁড়ালে এরকমই হয় বলে এই নাম করণ। কেন এরকম হয়? গবেষণা বলছে, যখন একটি ঊর্বর ডিম্বাণু ভ্রূণীয় দশাতে স্বাভাবিকের চেয়ে দেরিতে পরিস্ফুটিত হয়,তখনই এই ধরণের ঘটনা হয়ে থাকে।
৩) যমজদের রয়েছে তাদের নিজস্ব আবিষ্কৃত ভাষা-

যমজদের উপর চালানো এক জরিপে দেখা গিয়েছে ৪০% এরও বেশি যমজ ব্যক্তিরা তাদের ছোট বেলায় নিজেদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন ধরণের ভাষায় কথা বলতো। তাদের নিজেদেরই আবিষ্কৃত সে ভাষায় থাকে,তাদের নিজেদেরই উদ্ভাবিত কিছু শব্দ,কিছু বিশেষ শব্দ নির্ভর মৌখিক প্রকাশভঙ্গি,যা কিনা শুধু তারাই বুঝতে পারে;অন্যরা নয়।। মজার ব্যপার হলো, এই ভাষাগুলো বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রেই যমজদের মাঝ থেকে হারিয়ে যায়।
৪) দেখতে হুবহু একই হলেও যমজদের হাতের রেখায় থাকে ভিন্নতা-

বাহ্যিক ভাবে দেখতে অনেক যমজ প্রায় একই রকম হলেও তাদের হাতের রেখাতে থাকে ভিন্নতা। সেই সাথে আঙ্গুলের ছাপও আলাদা হয়ে থাকে। এই ঘটনা কেন হয় যদিও তারা একই জাইগোট থেকে এসেছে? যখন তাদের মায়ের তাদেরকে গর্ভে ধারণ করেছিল,সেই সময় শুক্রাণু ও ডিম্বাণুর মিলিত কোষ জাইগোট জরায়ুতে কিছুটা ভিন্নভাবে অবস্থান নেয়। এই সামান্য অবস্থানগত ভিন্নতা জন্মের পর যমজদের বিভিন্ন সূক্ষ্ম দৈহিক পার্থক্যের কারণ হতে পারে।
৫) শরীরের ঘ্রাণ শুঁকে যমজদের আলাদাভাবে চিনতে পারে কুকুর-

সাধারণ মানুষ বেশিরভাগ সময়ই হুবহু একই চেহারার যমজদের আলাদাভাবে চিনতে পারে না। কিন্তু প্রশিক্ষিত জার্মান শেফার্ড কুকুরদের জন্য এটা তেমন কোন ব্যপারই নয়। তারা শরীরের ঘ্রাণ শুঁকে একই চেহারার কিংবা ভিন্ন চেহারার যমজদের আলাদা করে চিনতে পারে। ইন্টরেস্টিং ! তাই নয় কি?
৬) সাম্প্রতিক পরিসংখ্যান যা বলে-

আপনারা জেনে অবাক হবেন,সাম্প্রতিক বছর গুলোতে যমজ সন্তান জন্মগ্রহণের হার অনেক বেড়ে গিয়েছে। ১৯৮০ থেকে ২০০৯ পর্যন্ত এই বৃদ্ধির হার ৭৬% । ১৯৮০ সালে সদ্যভূমিষ্ঠ শিশুদের প্রতি ৫৩ জনের একজন হতো যমজ,২০০৯ সালে তা এসে দাঁড়ায় প্রতি ৩০ জনে একজন।

এর কারণ কি? সম্ভবত মানুষের প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন চিকিৎসা-প্রচেষ্টা। একইসাথে ত্রিশোর্ধ মহিলাদের মাঝেও দিন দিন যমজ সন্তান জন্মদানের প্রবণতা বাড়ছে।
- See more at: Click This Link

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×