২০ শে অক্টোবর ১২ “বাড়িয়ে দেই সবার হাত” নামে একটি পোস্ট লিখে পোস্টটি সামু, নাগরিক, আমার ব্লগ,ও শব্দনীড় এই চারটি ব্লগে একসাথে পোস্ট দেই।সেই সাথে আমি এবং আমার একজন বন্ধু ফেইসবুকে Let us save his life নামে একটি পৃস্টা খুলি।
এই পোস্টটি আমি অনেক আশা নিয়ে দিয়েছিলাম এর কারন অতীতে এই রকম অনেক উদাহরন দেখেছি। অসহায় মানূষের চিকিৎসার সাহায্যে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে অনেক মানূষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সৃস্টিকর্তার অসীম দয়ায় তারা সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে ফিরে গিয়েছে।
এই পোস্টটি ব্লগে প্রকাশিত হবার পড়ে সর্বপ্রথম নাগরিক ব্লগের ব্লগার এবং পাঠক রুশানকে সাহায্যে করার উদ্যেগ গ্রহন করে।
এই পাতায় ঢুকুন-
http://www.nagorikblog.com/node/10170
এর অংশ হিসাবে গত ৮-১১-১২ তারিখে নাগরিক ব্লগের পক্ষ থেকে রুশানের আম্মুর হাতে ওর চিকিৎসার জন্য কিছু অর্থ হাতে দেয়।
এই পাতায় ঢুকুন-
http://www.nagorikblog.com/node/10408
আমরা জানি এই অর্থে রুশানের কিছুই হবে না,তবে এই মহান উদ্দ্যেগটির জন্য আজকে রুশানের জন্য, বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ সামুতে বর্তমানে রুশানের জন্য কিছু করার চেস্টায় ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
বেশ কয়েকজন ব্লগার রুশানকে নিয়ে একের পড় পোস্ট দিয়ে ব্লগার এবং ভিজিটর সবাইকে জাগিয়ে তুলছে।এবং বলছে যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে এগিয়ে আসুন এই বাচ্চার জন্য কিছু একটা করি যাতে বাচ্চাটা সুস্থ হয়ে সবার মাঝে হেসে খেলে বেড়ে উঠতে পারে।
আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে দেখি এই দেশে কিছু মানূষ আছে যারা খুব সামান্য শারিরীক সম্যসা অনূভব করলে সাথে সাথে চিকিৎসার জন্য বিদেশে চলে যায়।
আবার অনেকে আছেন অসুস্থ হলে ডাক্তার দেখানো দূরে থাক সামান্য একটা প্যারাসিটামল (প্রতিকি অর্থে) কিনে খেতে পারে না।
বাস্তবতা হলো এই আমরা একই দেশের মানূষ………… কেউ না চাইতে সবকিছু পায় আর কেউ পাওয়া তো দূর চাওয়ার ও সাহস করে না।
পত্রপত্রিকায় পড়ি কিভাবে কতিপয় ব্যাক্তি মানূষের হাজার হাজার কোটি টাকা হাপিশ করে দিচ্ছে।
আর সামান্য কিছু টাকার জন্য মানূষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে।
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ…………..
তবে আমি আশাবাদি মানূষ রুশানকে নিয়ে ব্লগাররা যে প্রচারনা চালাচ্ছে তাতে মনে হয় এই বাচ্চাটা সবার ভালবাসায় আবার সুস্থ জীবনে ফিরে আসবে।
আর একটি কথা আমি খুব জোড় দিয়ে বলতে চাই রুশানের এই অসুস্থতার খবরের মধ্যে একবিন্দু ও মিথ্যা নেই,এর পুরোটাই একশত ভাগ সত্য।
যে কেই চাইলে রুশানের চিকিৎসার কাগজ পত্র পরিক্ষা করে দেখতে পারেন। এবং ঢাকার কোন ডাক্তারের অধীনে আছে যাবতীয় সব কিছু।
শুধু কস্ট করে এই মোবাইল নাম্বারে ফোন করতে হবে- ০১৭২৮-১৫১৮০৫
এছাড়াও ফোনে যোগাযোগ করে সরাসরি রুশানের সাথে দেখা করে ওর যাবতীয় খবর জানতে পারবেন।
এই পাতাঠা সবাইকে শেয়ার করুন ফেইসবুকে ৩০ টা লাইক পড়লে এই পাতাটি প্রথম পাতায় স্থায়ী হবে।
এই পাতায় ঢুকুন-
Click This Link
আলোচিত ব্লগ
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।