somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘ বালিকা (শেষ পর্ব)।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই সব মেঘের সৃস্টি যেমন নান কারনে তেমনি এদের কাজকর্মও নানান ধরনের স্তর মেঘ যখন ভূ-পৃষ্ঠে থাকে তখন তা কুয়াশা শীতের ভোরে অনেক সময় দেখা যায়।সাড়া আকাশ মেঘে ঢাকা,হঠাৎ আকাশ ভর্তি মেঘের মাঝে এক ঝলক সূর্যের আলো যখন দেখা যায়,ঠিক তখনি জমাট বাধা মেঘ আস্তে আস্তে ভেঙ্গে টুকরো হতে থাকে।এই মেঘ গুলিকে দেখা যায় খুবই নীচ দিয়ে বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলছে।ঐ টুকরো মেঘগুলির কোন বিশেষ আকৃতি দেখা যায় না।



এর নামই হলো স্তর মেঘ।মাঝে মাঝে আকাশে নিম্নস্তর মেঘ ও পুঞ্জমেঘের সংমিশ্রন দেখা যায়,একে বলে পুঞ্জস্তর-মেঘ (Strato-Cumulus) এ গুলি সবই নিম্ন মেঘ।স্তর মেঘ যদি 3,000 মিটার থেকে 6,000 মিটার পর্যন্ত অবস্থান করে তবে এর নাম হয় মধ্যস্তর মেঘ (Alto Stratus) এই মেঘ প্রায় সারা আকাশে ছড়িয়ে থাকে।এর মধ্যে দিয়ে সূর্য বা চন্দ্রেঁর অবস্থান বোঝা যায়,কিন্তু সূর্য বা চন্দ্রেঁর গোল পরিধি এর ভিতর দিয়ে বোঝা যায় না।



মধ্য স্তরের মেঘের বিস্তৃতি সাধারনত 1 থেকে 2 কিঃমিঃ পর্যন্ত হয়,এই মেঘ যদি কোন কারনে আরও ঘন ও বিস্তৃত হয় তাহলে তা থেকে বৃস্টি হয়।তবে এই বৃস্টি হয় টিপটিপে বৃস্টি।স্তর মেঘ যখন উচ্চস্তরে গঠিত হয়,তখন তাক উচ্চস্তর মেঘ বলা হয়।



এবার ঊর্না মেঘের কথা বলি।এই মেঘ দেখতে মাকড়সার পাতলা জাল বা ঘোড়ার লেজের মত।ভূ-পৃষ্ঠ থেকে 7,500 মিটার থেকে 8,000 মিটারের মধ্যে এই মেঘ তৈরী হয়।



আর নিম্বাস মেঘ হলো সব রকম মেঘের সমাহার।যখন মধ্যস্তর মেঘ প্রচুর পানি সঞ্চয় করে অত্যন্ত ঘন হয়,তখন ভারি হয়ে এই মেঘ অনেক সময় 2,000 মিটার উচ্চতায় নেমে আসে।তখন এই মেঘের নিচের দিকটা থাকে 2,000 মিটারের কাছাকাছি,আর মাথাটা থাকে 4 থকে 5 কিঃমিঃ উচ্চতায়।ভূ-পৃষ্ঠ থেকে এই মেঘ দেখলে ঘোর কৃন্স বর্ন দেখায়।আর এর মধ্যেই ব্রজমেঘ লুকিয়ে থাকে।



এই মেঘ সকাল ও দুপুরে ও সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসে।এই বিশেষ ধরনের মেঘের নাম হলো নিম্বোস্ট্র্যাটাস (Nimbostratus)।আমাদের দেশে সাধারনত বর্ষাকালেই বেশী বৃস্টিপাত হয়।এই সময় যে বৃস্টিপাত হয় তা বিশাল পুঞ্জ মেঘ,বজ্রমেঘ,মধ্যস্তর মেঘ আর নিম্বোস্ট্র্যাটাস মেঘ থেকেই সাধারনত হয়ে থাকে।সুতারাং যদি আকাশে ঘন কালো পুঞ্জ মেঘের আধিক্য দেখা যায় বা ঘন কালো স্তর-মেঘ থাকে তাহলে বুঝতে হবে বৃস্টি হবার সম্ভাবনা আছে।



আবার এই সময় যদি পূর্বদিক থেকে বাতাস বয় তবে বাইস ব্যালট সুত্র প্রয়োগ করে বোঝা যায় যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপক্ষেত্র রয়েছে।এমন অবস্থায় বেশ জোরের সঙ্গেই বলা যায় যে বৃস্টি হবেই।মধ্য পুঞ্জ মেঘ, উচ্চ পুঞ্জ মেঘ,উচ্চস্তর মেঘ,পুঞ্জ-স্তর মেঘ ও সাধারন স্তর মেঘে বৃস্টি হয় না।তবে এক আধ সময় এই সব মেঘ থেকে অবশ্য ইলশে গুঁড়ির মতো বৃস্টি হয়ে থাকে।

ছবি গুগল-
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

বিকেলগুলো থমকে থাকে, আজও তোমার পাড়ায়

লিখেছেন চারাগাছ, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০






সেদিন বিকেলেও লোকটা জানালার পাশে এসে দাঁড়িয়েছিল।

পাড়ার মানুষজন তাকে চেনে। চেনার কথাও। গত বাইশ বছর ধরে প্রায় প্রতিদিন বিকেল পাঁচটার দিকে লোকটাকে এই গলিতে দেখা যায়। কখনো হেঁটে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

×