ফোন বালিকা
১১ ই মে, ২০১৪ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক.
দেখি কার ছবি?
না, না থাক দেখলে শেষে আমার মতো
তুইও পাগল হবি।
আচ্ছা নে যাই চল
দেখতে কেমন
এইটুকুতো বল।
আর বলিসনা দোস্ত,
হাসলে পড়ে মধু আর
কাদলে ঝরে মুক্তা,
চোখের দিকে তাকিয়ে থাকলে
হু হু করে বুকটা!
আচ্ছা যাই হোক তুই বল
প্রেম করবি নাকি?
আমি বললাম-
দিচ্ছিসনাতো ফাঁকি?
না, না বিশ্বাস কর
নাম্বারটা ধর।
মাথাটা খাটাবি আর
এস এম এস পাঠাবি।
প্রেম হয়ে গেলে শেষে
বিরিয়ানি খাওয়াবি। ওকে?
খ.
হ্যালো কে বলছেন ভাই?
এতোদিন এস এম এস পাঠিয়েছি
আজ কল দিয়েছি তাই।
রাখেন হ্যানোত্যানো,
বলেন এখন রাইত বিরাইতে
ফোন দিয়েছেন কেন?
বন্ধু হবো ভাবছি
বলতেও ভয় পাচ্ছি।
জায়গা তো নাই খালি তবু
একটা কথা বলি,
ফোন দিয়েন যত খুশি
বলবেন না ভালোবাসি।
গ.
সত্যি বলছি নয় গুজব
আমি এখন খুঁজছি তোমায়
ভালোবাসার সুযোগ।
ওমা তাই! কী আর করা
কাল বিকেলে মনের ভুলে
পার্কে চলে এসো তখন
দুহাত দিয়ে জাপটে ধরে
আমায় ভালোবেসো।
ঘ.
বলল সুজন, কি রে মদন
নাম্বারটা যে নিলি বিরিয়ানি খাওয়াবি কথাও দিয়েছিলি
আমি বললাম, ধুর শালা
তুই একটা পাজি
শেষ পর্যন্ত আমার সাথেও
করলি ঠকবাজি!
কেন?
কেন আবার, কাল বিকেলে
ডেটিং মারতে গিয়েছিলাম একা
সামনে গিয়ে তাকিয়ে দেখি
একটা চোখ বেঁকা!
তাও যখন দিয়েছিলাম কথা
তোকে খাওয়াবো বিরিয়ানি
তাই এ নে ধর বিড়ি।
খাওয়াইলাম তো আনি!!
[email protected]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন