somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুসস..[গল্প]

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একেবারে ঝকঝকে আকাশ, চাঁদ উঠে নি,মেঘের ঘোরাঘুরিও নেই। চাইলেই মনে হয় আজকে সব কটা তারা একপাশ থেকে গোণা শুরু করে শেষ করা যাবে। হিসেবে গোলমিলের সুযোগ নেই। লোভই লাগলো বটে আকাশটাকে দেখে, ভাপ দিয়ে চশমার কাঁচ কাপড় দিয়ে পরিষ্কার করলে এমন চকচক করে। মুখ হা করতেই ঠোঁটে লেগে থাকা রক্তের ফোঁটাটা মুখের ভিতরে গেলো। লবণাক্ত স্বাদে মুখ বিকৃত হয়ে গেলো। এতক্ষণ মনেই ছিল না কারো মাথার উপরে বসে আকাশ দেখছি।
আমার ছোটবেলা থেকেই নীরবতা পছন্দ। কোথাও নীরবতা খুঁজে পাই নি, যেখানে খুঁজে পেতাম সেখানে থাকার অনুমতি পেতাম না। বড় হলাম, নিজের উপর অন্যের খবরদারি যখন কমে গেলো পছন্দের সেই জায়গায় চলে আসলাম। অনুমতি নিয়ে মাথা ব্যাথা নেই।
দেশের মস্তবড় কবরস্থান এটি। সকাল-বিকাল-রাত সবসময় নীরব থাকে। মানুষ আসলেও কেউ জোরে কথা বলে না। কারো সাথে কারো ঝগড়া হয় না এখানে। মুফতে খাওয়া মিলে, কবর খুড়ে দিলে টাকা দেয়। রাতে থাকার জন্য জানাযা পড়ানোর জায়গাটা বেশ, মেঝে টাইলস করা।
পকেটে থাকে নিঁখুতভাবে কেটে রাখা কাঠ-পেন্সিল। রাতের বেলা অনেকক্ষণ আকাশ দেখি, বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজি। জ্বর-ঠান্ডা কিছুই আর এই শরীরে ধরে না। এক কোণায় নিজের জন্য একটা কবর খুড়ে রেখেছি, সময় হলেই টুপ করে ঢুকে যাবো। আমি নীরবতা অনেক বেশি পছন্দ করি। সেই আবরণ ছিড়ে কেউ প্রবেশ করলেই আমি টের পাই, যখন কেউ সেই আবরণ কাটার কথা চিন্তা করে তখনও। কিছু দুঃসাহসী মানুষ আসে কবর খুড়ে কঙ্কাল চুরি করতে, আর তাদের দেখে আমার জিভে জল এসে যায়।
আজ দুইজন এসেছিল, কবর প্রায় নিঃশব্দেই খুড়ছিল। আমি দুইটা পেন্সিল দুইজনের গলায় গেঁথে দিলাম। এরপর মুখে গাদাখানেক মাটি। মরতে বেশি সময় নিলো না। তখনই রক্ত ছিটে এসেছিল মুখে। হঠাৎ চোখ যায় আকাশে আর এদের কথা ভুলেই যাই প্রায়।
এখানে কেউ দেখতে আসবে না, কবরস্থানে রাতে ভূত আসতেও ভয় করে। একজনের চোখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিলাম। যথেষ্ট নরম চোখ, মুহুর্তেই গলে গেলো। একটু দূরেই আমার প্রিয় দু’টি কুকুর দাঁড়িয়ে ছিল। লাশগুলো থেকে টুকরো টুকরো মাংস কেটে ওদের দিকে ছুড়ে দিলাম। অনেকদিন হলো ওরা মাংস খায় না। আজকে নিয়ে মোট কতজন হলো? শেষ কবে যেন ৩ জন এসেছিল মারতে একটু সময় বেশি লেগেছিল। ওদের মারা যাওয়ার খবর কেউ কোনদিন জানবে না। পুলিশের কাছেও কেউ বিচার দিতে যাবে না।
যেই কবর খুড়তে আসছিল তাতেই দুইজনকে একত্রে পুতে দিলাম……
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×