আমি কি করব?এভাবে বেকার হয়ে বসে আর কতদিন থাকব?
পারিনা চুরি করতে,ছিনতাই করার কথা ভাবলেও, হাত-পা কাঁপে,
ভয় করে।
বউ রাতে শুয়ার সময় বলল,
চাল ফুরিয়ে গেছে।
হয়ত বলতনা,যদিনা আমি আবার না খেতে চেতাম,
পুরোন অভ্যাস,দিনে পাঁচ-ছয়বার খাওয়া।
মাঝে মাঝে মনে থাকেনা,আমার জন্য আমার বাবা
তার একমাত্র সম্বল ভিটে বেঁচেছে,
আমার বাচ্চা মেয়েটা সন্ধ্যায় আমি বাড়ি ফিরলে আমাকে
বলল,আব্বু আমার জন্য ডিম এনেছো?
এটাও আমার পুরোন অভ্যাস,
বাড়ি ফিরার সময়,সিদ্ধ ডিম কিনে আনা।
আমার মেয়ে জানেনা আমি গোল্ড লিফের পরিবর্তে এখন,
বিড়ি খাই।এক টাকায় ৫টা আকিজ বিড়ি।
আমি ফ্যাল-ফ্যাল করে আমার মেয়ের দিকে তাকিয়ে বললাম,মা-
আজ দোকান খোলেনি,কাল আনব,তারপর বারান্দায় যেয়ে
চোখ মুছলাম।মেয়ে আমার বলল না কিছুই,তবে কাঁদতে কাঁদতে
ঘুমিয়ে পড়েছে।
আলোচিত ব্লগ
পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার... ...বাকিটুকু পড়ুন
৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।