গোপন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে জামাত-শিবিরের কর্মীরা অনলাইনে বিভিন্ন ফেক আইডির আড়ালে থেকে আন্দোলনকারী সেজে আমাদের প্রিয় নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) ও ইসলামকে নিয়ে বিভিন্ন প্রকার কটুক্তি করার সিন্ধান্ত নিয়েছে। যাতে করে শাহবাগ প্রজন্ম স্কয়ার গণজাগরণ মঞ্চ এবং সারাদেশের আন্দোলনের বিপক্ষে তারা মানুষকে বিভ্রান্ত করে এই গণজাগরণকে ঠেকাতে পারে। ফেসবুক,টুইটার, ব্লগ সাইট বিভিন্ন অনলাইন-অফলাইন পেজে যদি দেখেন আমাদের প্রিয় মহানবী হয়রত মোহাম্মদ (সাঃ) ও ইসলামকে নিয়ে শাহবাগের আন্দোলনকারীর পক্ষে কথা বলার ভনিতা প্রকাশ করছে, তাহলে বুঝবেন ওই ব্রাটাই জামায়াত-শিবিরের কর্মী। শাহবাগের আন্দোলনকে নাস্তিকদের সমাবেশ হিসেবে কালিমা দেবার জন্যই জামায়াত-শিবিরের এই অপতৎপরতা। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন এই আন্দোলন ইসলাম ধর্মের বিপক্ষে নয় মানবতার পক্ষে। এই আন্দোলন মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিপক্ষে।বিভ্রান্তিকারীদের প্রতিহত করুন সর্বোচ্চ শক্তি দিয়ে।
গণজাগরণে শোলাকিয়া ঈদ জামাতের একাত্মতা প্রকাশ। শোলাকিয়া ঈদ জামাতের প্রধান খতিব (মাওলানা ফরিদ উদ্দীন মাসুদ সাহেব) একাত্মতা প্রকাশ করে বলেন, কারণ এরা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ করে নাই, এরা ইসলামের বিকৃত সাধন করে ইসলামের বিরুদ্ধে অপরাধ করেছে। সুতরাং এদের ফাঁসি ছাড়া দ্বিতীয় কোন দাবি হইতে পারেনা।
জামাত-শিবিরের যেকোন অপতৎপরতা কসাই কাদের সহ অন্যান্য মানবতাবিরোধী যুদ্দাপাধীদের বিচার কিংবা ফাঁসি রোধ করতে পারবেনা ইনশাল্লাহ। বাঙ্গালীর জয়, মানবতার জয় হবেই হবে।
জয়বাংলা।
শোলাকিয়া ঈদ জামাতের প্রধান খতিবেব গণজাগরণে একাত্মতা প্রকাশের বক্তব্য।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




