চিহিৃত শীর্ষ কুখ্যাত মানবতাবিরোধী যুদ্ধাপরাধী রাজাকারদের বিরুদ্ধে যেসব অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।
* গোলাম আযম (সাবেক আমীর)
(মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়েতের আমীর ও শান্তি কমিটির প্রধান।)
অভিযোগঃ-
মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা,ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়া।
*মতিউর রহমান নিজামী
(মুক্তিযুদ্ধ চলাকালীন ইসলামী ছাত্রসংঘের সভপতি ও আল-বদর বাহিনীর প্রধান।)
অভিযোগঃ-
বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত থাকা সহ ১৬টি অপরাধমূলক ঘটনার সঙ্গে সংশ্লিস্টতা। গণহত্যা, হত্যা, লৃন্ঠন, অগ্নিসংযোগ সহ এধরণের অপরাধে সহযোগিতা,ষড়যন্ত্র ও শীর্ষনেতা হিসাবে নেতৃত্ব দেওয়া।
* দেলোয়ার হোসেন সাঈদী
(নায়েবে আমীর জামায়াতে ইসলামী)
অভিযোগঃ-
১৯৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পিরোজপুরে হত্যা, লুন্ঠন, ধর্ষণ এবং জোর করে ধর্মান্তরিত করা।
এ মামলা রায়ের অপেক্ষায় আছে।
*সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা)।
(বিএনপি’র বর্তমান সংসদ সদস্য, চট্রগ্রাম)
অভিযোগঃ-
চট্রগ্রামের হিলটেক, কুন্ডেশ্বরী, রাউজান, বোয়ালখালী, মুন্সিরহাট, হাটহাজারী, ডাবলমুড়ি এসব এলাকায় তার নেতৃত্বে ও আদেশে পাকবাহিনী ও রাজাকাররা গণহত্যা, হত্যা, ধর্ষণ, দেশান্তর করা, লুটপাট, অপহরণ, নির্যাতন, ছিনতাই, ডাকাতি ইত্যাদি অপরাধ সংঘটিত করে।
* মোঃ কামরুজ্জামান।
(মুক্তিযুদ্দ চলাকালে বৃহত্তর ময়মনসিংহে আলবদরের প্রধান সংগঠক)
অভিযোগঃ-
ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংগঠন এবং এ ধরণের কর্মকান্ডে সহযোগিতা।
*আলী আহসা মোহাম্মাদ মুজাহিদ।
(আলবদরের প্রধান)
অভিযোগঃ-
হত্যা, গণহত্যা, লুন্ঠন, অপহরণ ও অগ্নিসংযোগের দায়ে সাতটি অভিযোগ। সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন অপহরণ। এছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে নাখালপাড়ার পুরোনো এমপি হোস্টেলে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে আটক মুক্তিযোদ্ধা বদি, রুমি, সুরকার আলতাফ মাহমুদ প্রমুখকে হত্যা প্ররোচনা।
* মীর কাশেম আলী।
(একাত্তরে ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আলবদর বাহিনীর অন্যতম সংগঠক।)
অভিযোগঃ-
চট্রগ্রামের মহামায় ডালিম হোটেলে তার নেতৃত্বে আল-বদর বাহিনীর নির্যাতন কেন্দ্র গড়ে উঠে। সেখানে মুক্তিযোদ্দা ও তাঁদের সহায়তাকারীদের নির্যাতন।
* আব্দুল আলীম।
(সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা)
অভিযোগঃ-
হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্যকরা।
* এটিএম আজহারুল ইসলাম।
(জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এবং ৭১’এ কারমাইকেল কলেজের ইসলামী ছাত্রসংঘের সভাপতি)
অভিযোগঃ-
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কারমাইকেল কলেজের ৬জন শিক্ষক তন্মধ্যে একজন মহিলা শিক্ষক ছিলেন, বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঝাড়ুয়ার বিল এবং দমদমা বধ্যভূমি ১২০০জন লোককে হত্যায় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা, রংপুর টাউন হলে টর্চারশেলে অত্যাচার করা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ সাজাপ্রাপ্ত মানবতাবিরোধী যুদ্ধাপরাধী ও রাজাকার।
*আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার।
অভিযোগঃ
মুক্তিযুদ্ধ চলাকালে ১৪ জনকে হত্যা, তিন নারী ধর্ষণ, নয়জনকে অপহরণ, ১০জনকে আটক রাখা, পাঁচ বাড়িতে আগুন দেয়া এবং ১৫ টি বাড়ির মালামাল লুন্ঠন।
৮টি অভিযোগের মধ্যে ৭টি অভিযোগ প্রমাণীত হয়।
তিনটি অভিযোগে মৃত্যুদন্ড ও চারটিতে কারাদন্ড হয়।
সাজাঃ- মৃত্যদন্ড।
* কাদের মোল্লা ওরফে কসাই কাদের।
অভিযোগঃ-
১)মিপুর বাঙলা কলেজের ছাত্র পল্লবকে গুলি করে হত্যা। ২) কবি মেহেরুন নেছা সহ সহপরিবারকে হত্যা। ৩) সাংবাদিক আবু তালেকে জবাই করে হত্যা। ৪) রাজধানীর কেরানীগঞ্জ থানা খানবাড়ি ও ঘটেরচরে শতাধিক লোককে হত্যা। ৫) মিরপুরের আলোকতী গ্রামে কমপক্ষে ৩৪৪ জনকে হত্যা। ৬) মিরপুরের হযরত আলী ও তাঁর পরিবারের পাঁচজন সদস্যেকে হত্যা এবং ১১ বছরের শিশুকে গণধর্ষণ।
সাজাঃ-
১,২ও ৩ নং অভিযোগে ১৫ বছরের সশ্রম কারাদন্ড।
৫ ও ৬ নং অভিযোগে যাবজ্জীবন।
৪ নং অভিযোগে খালাস।
এই রায়ে পর কসাই কাদেরের ফাঁসির দাবিতে সারাদেশে জনগণের বিষ্ফোরণ।
সকল রাজাকরের তালিকা ডাউনলোড করুন।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




