জেলেরা মাছ ধরে জলীয় দাপট ভেঙে জালের কৌশলে।
আমরা কিনা ষোল আনার শরিক, পাড়ে বসে প্রভাতী দাঁতন করি।
পুকুরের চৌদ্দগুষ্টি উদ্ধার করি চৌষট্টি ভাগে।
জলের ঢেউয়ে হেসে ওঠে মাছ
জালের ঢেউয়ে ভেসে ওঠে মাছ
পুকুর তোলপাড় হয়, মাছ দলছুট হয়, দলভুক্ত হয়,খন্ড বিখন্ড হয়।
অনিঃশেষ তড়পানি দিয়ে নিস্তেজ হয় মাছের শরীর, সচল হয়
জ্বিভ কিম্বা জ্বিভের গ্রন্থির রস।
কড়া ক্রান্তি আনা গন্ডায় বিভাজিত হয় জল ও জল সম্পদের
আমীরী অধিকার, প্রতিষ্ঠিত হয় ভাগ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


