(১)
আদালতে উকিল জেরা করছেন সাক্ষীকে।
প্রশ্ন-উত্তর নিম্নরুপ--
উকিল--আপনি বিয়ে করেছেন?
সাক্ষী--হ্যাঁ হুজুর।
উকিল--কাকে?
সাক্ষী--আমার স্ত্রী-কে।
উকিল--তিনি কে?
সাক্ষী--আজ্ঞে তিনি মেয়ে মানে নারী।
উকিল--তিনি নারী তা কি আর বলে দিতে হয়, জীবনে কাউকে পুরুষ বিয়ে করতে দেখেছেন?
সাক্ষী--দেখেছি হুজুর।
উকিল--কে বলুন তো পুরুষ বিয়ে করেছে?
সাক্ষী-আজ্ঞে , আমার স্ত্রী।
(২)
বাড়ির কর্তা কাজের ছেলেটিকে
--আরে কাঁদছিস কেন?
--গিন্নীমা মেরেছে।
--দুর পাগলা, গিন্নীমা মারলে কাঁদে নাকি? আমাকে কোনদিন কাঁদতে দেখেছিস?
(৩)
জেলখানা থেকে পাঁচজন কয়েদী পালিয়েছে।
খবর পেয়ে পাহারার দায়িত্বে থাকা অফিসারকে ধমকে দিলেন জেলার
--কি রকম বে-আক্কেল আপনি? বেরোবার দরজা গুলো বন্ধ ছিল কিনা দেখেননি?
অফিসার মুখ কাঁচুমাচু করে বললো--
বেরোবার দরজাগুলো বন্ধই ছিল স্যার। তবে--।
--কি তবে?
--ভেতরে ঢোকার দরজা গুলো বন্ধ করতে ভুলে গেছিলাম।
(৪)
সমীর--পাশের বাড়ির জেঠুমণিরা খুব গরীব তাই না মা?
মা--দেখে তো তা মনে হয় না। কেন বলতো?
সমীর--ওদের নাতিটা ভুল করে দশ পয়সা খেয়ে ফেলেছে তাতে কত কান্ডই না করলো।
(৫)
সুজন আর সখী মার্কেটিংয়ে বেরিয়েছে।
দেদার জিনিস কেনা হয়েছে।
ফুচকা খেয়েছে।
আইসক্রিম খেতে গিয়েই কথাটা মনে পড়ে গেছে সখীর।
সে ব্যস্ত হয়ে বললো--
ও-গো শিগগীর বাড়ি চল, আমি তাড়াহুড়োতে গ্যাস নেভাতে ভুলে গেছি।
সুজন বললো--
ভয়ের কোন কারণ নেই, আমি চানঘরের কলটা বন্ধ করতে ভুলে গেছি।
(৬)
সদ্য-বিবাহিত এক তরুণী তার বান্ধবীর কাছে বিয়ের গল্প করছিল।
--জানিস, আমাদের বিয়েটা না, একেবারে সিনেমার মতো।
--কি রকম।
--প্রেম হয়েছে কলকাতায়, বিয়ে হয়েছে দেরাদুনে। আর হনিমুন হলো পুরীতে।
--তোর বর বুঝি খুব বড়লোক?
--না-রে, আমার বর টুরিস্ট-বাসের ড্রাইভার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


