(১)
এক জুয়াড়ীকে পুলিশ ধরে এনেছে থানায়।
জুয়াড়ী বললো--
আমাকে এখানে আনা হয়েছে কেন?
পুলিশ-অফিসার বললেন--
তোমাকে জুয়া খেলার জন্যে থানায় আনা হয়েছে।
জুয়াড়ী মৃদু হেসে বললো--
বেশ-বেশ খুব ভালো। তাহলে আর দেরী করা কেন, আসুন শুরু করা যাক।
(২)
শিক্ষক--পিঁপড়ে আমাদের কি উপকার করে?
হাসান--মা কোথায় মিস্টির হাঁড়ি লুকিয়ে রেখেছেন, পিঁপড়ে আমাদের জানিয়ে দেয়।
(৩)
সুজন--সখী তোমাকে আমি কত ভালবাসি, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
সখী--ঠিক আছে তুমি হাত দিয়ে এঁকে দেখাও।
(৪)
স্বামী--আজকাল দুরের জিনিষ দেখতে কষ্ট হচ্ছে, ভাবছি একটা চশমা নেবো।
স্ত্রী--ফালতু টাকা খরচের কথা চিন্তা করো না তো, মনে রেখো এ-এলাকায় আমার চেয়ে সুন্দরী আর কেউ নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


