(১)
এক সুন্দরী স্মার্ট মহিলা (অনেকটা আমাদের সখীর মতো) রিকশোয় যেতে-যেতে রিকশো-চালক ছেলেটিকে জিজ্ঞেস করলো-
--তোমার নাম কি ভাই?
চালক ভাবলো লেখাপড়া জানা দিদিমণি, একে একটু ইংরেজীতে নাম না বললে অভদ্রতা হবে। তাই বললো--
--আমার নাম বাটার রেড গভর্নমেন্ট।
মহিলা অবাক হয়ে বললেন--তার মানে?
চালক বললো--মাখন লাল সরকার।
--বাহ ভাল নাম তো, তা তোমার বাবার নাম কি?
--স্টারলেগ গভর্নমেন্ট।
--তার মানে?
--তারাপদ সরকার।
--বেশ, বেশ, তা তোমার মায়ের নাম কি ভাই?
--মুনস্টার গভর্নমেন্ট।
--এটার মানে আর বলতে হবে না, বুঝতে যদি না-ই পারলাম, তবে সুজন মাস্টারের বউ কিসের?
(২)
গুরুজী--বলো তো হাসান, ভালুকের গায়ে লম্বা লোম হয় কেন?
হাসান--জঙ্গলে কোন সেলুন নেই বলে, গুরুজী।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


