আদালতে চুরির বিচার চলছে।
বিচারক--তোমার বারবার এখানে আসতে লজ্জা করে না।
চোর--আমি তো শখ করে আসিনা হুজুর, আপনারাই তো ধরে-বেঁধে বার-বার আনছেন, আপনাদের লজ্জা করে না?
সখী--দ্যাখ , গোয়ালা যে দুধ দিয়ে গেল, সেটা কেমন পাতলা লাগছে, মনে হয় আজ দুধে বেশী পানি দিয়েছে।
সুজন--বোকা কোথাকার, এমনও তো হতে পারে গোরুটা কাল বেশী পানি খেয়েছিল।
একজন তরুণী নার্স রোগীর দু-হাত ধরে নাড়ী পরীক্ষা করছে দেখে ডাক্তার বললেনঃ
দু-হাতে নাড়ী পরীক্ষা করছেন কেন?
সুন্দরী নার্স গম্ভীর স্বরে বললোঃ
আমি একহাতে নাড়ী পরীক্ষা করছি, অন্য হাতে আত্মরক্ষা করছি স্যার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


