একজন লোক মারা যাওয়ার পর স্বর্গের দরজায় তার সাথে ভগবানের দেখা।
ভগবান বললেন--
তুমি স্বর্গে যাবে না নরকে তা ঠিক করা যাচ্ছে না। তুমি কেমন লোক ছিলে বলো তো?
লোকটা বললো--
একবার রাস্তায় একদল গুন্ডা একটা লোককে মারধোর করে টাকা-পয়সা সব কেড়ে নিচ্ছিল। আমি গিয়ে তাদের থামানোর
চেষ্টাও করি। সবচেয়ে যে ষন্ডা লোক, তার নাকে একটা ঘুঁষিও বসিয়ে দিই।
ভগবান--বাহ, বাহ, এটা কবে হয়েছিল?
--এই তো মিনিট দুয়েক আগে।
(২)
শিক্ষক--বলো তো শ্রীরামচন্দ্র কেন ঘর ছেড়ে বনে গেছিলেন?
ছাত্র--ঘরভাড়া দিতে পারেননি বলে স্যার।
(৩)
ভাড়াটে স্বাক্ষীকে টাকার লোভ দেখিয়ে তার কাঠগড়ায় তোলা হয়েছে।
চুরির মামলা।
বিবাদী পক্ষের জাঁদরেল উকিল জানতে চাইলেনঃ তুমি কি চুরি হতে দেখেছো?
--দেখেছি মানে, আমার সামনেই তো চুরি হলো।
-- তা সেটা কতো বড়ো ছিলো?
থতমত খেলো ভাড়াটে স্বাক্ষী, কি চুরি হয়েছে, তা জানা হয়নি। তবে সে পেশাদার। তাই ভড়কে না গিয়ে বাম হাতটা উঁচু
করে ধরলো।
উকিল রেগে গিয়ে বললেন--চুরি হয়েছে দেশী ছাগল আর তুমি দেখাচ্ছো অস্ট্রেলিয়ান গরুর সাইজ।
ভাড়াটে স্বাক্ষী হেসে বললো--সবে তো একটা হাত তুলেছি, এখন অন্য হাতটা কোথায় রাখি দেখুন, তবে তো বুঝবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


