এক কারখানার একটি যন্ত্রে কী-যে সমস্যা হয়েছে ।
তাবড়-তাবড় মেকানিকরা এসেও তা ঠিক করতে পারলেন না।
এ-দিকে কারখানার কাজ বন্ধ।
কোম্পানীর অনেক টাকা লোকসান হচ্ছে।
শেষে কোম্পানি এক রিটায়ার্ড ইঞ্জিনিয়ার কে ডেকে আনা হলো।
দেখেশুনে তিনি একটি জায়গায় চক দিয়ে ক্রস-চিহ্ন এঁকে বললেন--
এখানেই গন্ডোগোল।
অন্য কর্মীরা তাঁকে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করলো--
আপনি কত টাকা পারিশ্রমিক চান?
--৫০ হাজার টাকা।
--বড্ড বেশী হয়ে গেল না, শুধু একটা ক্রসের জন্যে ৫০ হাজার টাকা!
--ক্রসের জন্যে মাত্র ১টাকা, ক্রসটি ঠিক জায়গায় আঁকার জন্যে ৪৯,৯৯৯টাকা।
(২)
গুরুজী--কি হলো, তুমি আমার উপস্থিতিতেই নকল করছো?
ছাত্র--না, পরীক্ষা করছিলাম আপনি কতোটা সতর্ক।
(৩)
এক ভদ্রলোক রাতের বেলা রাস্তায় হেঁটে যাচ্ছেন।
এমন সময় দুজন লোক তাঁর সামনে এসে দাঁড়ালো।
একজন বললো--স্যার আপনার কাছে একটা আধুলি হবে?
ভদ্রলোক ভাবলেন, যাক বাবা বাঁচা গেল। অন্ধকার, নির্জন রাস্তায় এদের দেখে খারাপ লোক ভেবেছিলেন।
তিনি হেসে বললেন--
হ্যাঁ ভাই হবে, কিন্তু কেন বলুন তো?
--ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না স্যার, আমরা একটা টস করবো।
ভদ্রলোক বিগলিত হয়ে আধুলিটা তাদের দিকে বাড়িয়ে বললেন--
টসটা কি নিয়ে জানতে পারি কি?
--নিশ্চয় স্যার, আমরা টস করে দেখবো, কে আপনার ঘড়ি পাবে, আর কে পাবে মানিব্যাগ।
(৪)
আরেফিন --কি খবর ভায়রা গাল ফুলে আছে কেন?
সুজন--আর বলো না ভায়রা, সখীকে ফুল দিতে গেছিলাম।
আরেফিন--তারপর সখী তোমার গালে---!
সুজন--না-না, সখী নয়,ফুলের তোড়ায় লুকিয়ে থাকা একটা বোলতা--!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


