এক মনস্তত্ত্ববিদের কাছে বছর খানেক চিকিৎসা করানোর পরে সখী একদিন বললো--
সত্যি কথা বলতে কি, আপনার এই মনস্তাত্ত্বিক চিকিৎসা আমি বিশ্বাস করি না।
মনস্তত্ত্ববিদ অবাক হয়ে বললেন--বলেন কি, বিশ্বাস না থাকলে আমাকে প্রতি সপ্তাহে দুশো-টাকা ফি দিতে আসেন কেন?
সখী--আসি, কারণ হাজার চেষ্টা করেও আমার কথা এতো মনোযোগ দিয়ে কাউকে শোনাতে পারিনি।
(২)
সখী-- বাবা জানো, কলেজের বিতর্ক প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি, আমাকে কেউ হারাতে পারেনি।
সখীর বাবা--বাঃ, বাঃ, তুমি ক্রমশই তোমার মায়ের মতো হয়ে উঠছো। আমিও তোমার মাকে কখনও হারাতে পারিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


