আরেফিন--বলো তো ভাইরা একটা জিরাফকে তুমি ফ্রিজে ঢোকাবে কি করে?
সুজন--জানি না।
আরেফিন--খুব সোজা ,ফ্রিজ খুলবো, জিরাফটাকে ঢোকাবো। ফ্রিজের দরজা বন্ধ করবো।
সুজন--আরে আমি তো দেখছি তোমার চেয়ে বোকা, এত সহজ কাজটা কঠিন মনে হয়েছিল।
আরেফিন--বেশ এবার বলো, একটা হাতিকে তুমি ফ্রিজে ঢোকাবে কি করে?
সুজন--হুঁ-হুঁ ভাইরা, এবার আর বোকা সাজতে রাজী নই,ফ্রিজ খুলবো, হাতিকে ঢোকাবো। ফ্রিজের দরজা বন্ধ করবো।
আরেফিন--হলো না, ফেল।
সুজন--কেন হাতিটা কি দরজা ভেঙে ফেলেছে?
আরেফিন--মোটেও তা নয়, জিরাফটাকে আগে বের করবো, তারপর হাতিটাকে ঢোকাবো।
সুজন--ইশ আমি কতো বোকা অতবড় জিরাফটার কথা আমি বেমালুম ভুলে গেছিলাম।
আরেফিন--সিংহ সব পশুদের মিটিং ডেকেছে। সবাই গেছে। একজন শুধু যেতে পারেনি, কে-সে?
সুজন--কে বলো তো, সখীর মা।
আরেফিন--এবারও ভুল। কেন হাতিটা তো ফ্রিজেই বন্দী আছে?
সুজন--বেচারা আইসক্রিম গুলো সব খেয়ে ঠান্ডা লাগিয়ে ফেলবে।
আরেফিন--ঠিক আছে এবার বলো, একটা নদীতে অনেক কুমীর থাকে, তোমাকে সেটা পার হতে হবে, কি করে পার হবে?
সুজন--ইশশ , আমার যদি একজোড়া ডানা থাকতো ঠিক পেরিয়ে যেতাম। কি করে পার হবো বলো তো ভাইরা?
আরেফিন--কুমীরগুলো তো সব মিটিং শুনতে গেছে সিংহের, পার হতে অসুবিধা কোথায়?
সুজন--ঠিকই তো পার হতে অসুবিধা কোথায়, কাল থেকে আমি সাঁতার শিখবো। কুমীরগুলো মিটিংয়ে গেছে বুঝলেই নদী
পার হবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


