(১)
আমেরিকায় এক প্লেন দুর্ঘটনায় যাত্রী,পাইলট, এয়ার হোস্টেস সহ সকল কর্মীই মারা গেছে। বেঁচে রইল শুধু একটি বাঁদর। সে ও ওই প্লেনের যাত্রী ছিল।
গুরুতর আহত বাঁদরটিকে একটি হাসপাতালে ভর্তি করা হলো। সৌভাগ্যক্রমে বাঁদরটি মানুষের কথা বুঝতে পারে, বলতেও পারে। ফলে দুর্ঘটনার তদন্তের
জন্য একজন প্রতক্ষ্যদর্শীর মত নিতে গেলে ওই বাঁদরটাকেই জিজ্ঞাসাবাদ করা দরকার। তদন্ত কমিশনের একজন অফিসার এলেন তাঁর কাছে।
অফিসারঃ প্লেনটা যখন আকাশে উড়লো তখন যাত্রীরা কি কী করছিলেন?
বাঁদরঃ কোমরে বেল্ট ঠিকঠাক করে বেঁধে নিচ্ছিলেন।
অফিসারঃ এয়ার হোস্টেসরা?
বাঁদরঃ তাঁরা যাত্রীদের হ্যালো, গুডমর্ণিং বলছিলেন।
অফিসারঃ পাইলট কি করছিলেন?
বাঁদরঃ ককপিটে তাঁর বিভিন্ন যন্ত্রপাতি ঠিকমতো কাজ করছে কিনা দেখে নিচ্ছিলেন।
অফিসারঃ আর তুমি কি করছিলে?
বাঁদরঃ আমি আমার সঙ্গের যাত্রীদের দিকে তাকিয়েছিলাম।
অফিসারঃ দশমিনিট বাদে যাত্রীরা কি করছিলেন?
বাঁদরঃ খাবারদাবার খাচ্ছিলেন।
অফিসারঃএয়ার হোস্টেসরা?
বাঁদরঃ খাবার দিচ্ছিলেন।
অফিসারঃপাইলট কি করছিলেন?
বাঁদরঃ স্টিয়ারিং ধরে বসে ছিলেন।
অফিসারঃআর তুমি?
বাঁদরঃ খাচ্ছিলাম আর এদিক ওদিক ছুঁড়েছুঁড়ে ফেলছিলাম।
অফিসারঃতিরিশ মিনিট বাদে যাত্রীরা কি কী করছিলেন?
বাঁদরঃ কেউ পড়ছিলেন কেউ ঝিমোচ্ছিলেন।
অফিসারঃএয়ার হোস্টেসরা?
বাঁদরঃ তাঁরা মেকআপ রুমে ছিলেন।
অফিসারঃ পাইলট কি করছিলেন?
বাঁদরঃস্টিয়ারিং ধরে বসে ছিলেন।
অফিসারঃআর তুমি?
বাঁদরঃ কিচ্ছু না।
অফিসারঃ প্লেন ক্রাশ করার ঠিক আগে যাত্রীরা কি করছিলেন?
বাঁদরঃ সবাই ঘুমোচ্ছিলেন।
অফিসারঃপাইলট কি করছিলেন?
বাঁদরঃ উনি স্টিয়ারিং থেকে উঠে এয়ারহোস্টেসদের নিয়ে ইয়ে করছিলেন।
অফিসারঃআর তুমি?
বাঁদরঃ আমি স্টিয়ারিংয়ে বসে প্লেনটা চালাচ্ছিলাম।
(২)
বাক্য সংকোচনের কয়েকটি উদাহরণঃ
জল যার হৃদয়=নিরন্তর
গরম জল=নিরুত্তাপ
মরুভুমির বাসিন্দা=নিরবিচ্ছিন্ন
জলের উপরের দেশ=নিরুদ্দেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



