(১)
ক্লাসে গুরুজী তাঁর ছাত্রদের উদ্দেশ্যে বললেনঃ
দ্যাখো প্রত্যেক ছাত্রের ভবিষ্যৎ নির্ভর করছে তার কি স্বপ্ন তার উপর।
পেছন বেঞ্চে বসে থাকা সেরা ছাত্রটি বললোঃ
তাহলে স্যার একটু ঘুমিয়ে নিই।
(২)
সিংহের বিয়ে হচ্ছে।
ইদুঁর আনন্দে হাত পা ছুঁড়ে নাচছে।
তাই দেখে অবাক হাতি ইদুঁরকে বললোঃ
তোমার এত আনন্দ কিসের ভায়া?
নাচতে নাচতেই ইদুঁর বললোঃ
তুমি হয়তো জানো না, বিয়ের আগে আমি সিংহ ছিলাম।
(৩)
বস হাসতে হাসতে দেবদাসকে বললেনঃ বুঝলে দেবদাস টাকাই শেষ কথা নয়।
দেবদাস হেসে বললোঃ সে আর বলতে স্যার, এখন তো ক্রেডিট কার্ডের যুগ।
(৪)
বসঃ জানো কারিম, ইংরেজীতে একটা প্রবাদ আছে, এই পৃথিবীতে যত সৌভাগ্যবাণ পুরুষ আছে, তাঁদের সবার পেছনেই আছেন একজন করে নারী।
কারিমঃ জানি স্যার, সেই সাথে এও জানি, দুর্ভাগাদের পেছনে থাকেন অন্তত দুজন করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



