(১)
ক্লাসে গুরুজী তাঁর ছাত্রদের উদ্দেশ্যে বললেনঃ
জলের ফরমুলা বলো দেখি কার মনে আছে?
পেছন বেঞ্চে বসে থাকা সেরা ছাত্রটি বললোঃ
এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও।
গুরুজীঃ কি সব আবোল তাবোল বলছো, আমি কি তোমাদের এটা বলেছিলাম?
ছাত্রঃ কেন স্যার, আপনিই তো কাল বলেছিলেন, জলের ফরমুলা এইচ টু ও!
(২)
ভিখারীঃ দশটা টাকা দেবেন স্যার?
ভদ্রলোকঃ কেন?
ভিখারীঃ কফি খাবো।
ভদ্রলোকঃ এককাপ কফির দাম তো পাঁচ টাকা, দশ টাকা চায়ছো কেন?
ভিখারীঃ আমি আর আমার গার্লফ্রেন্ড কফি খাবো।
ভদ্রলোকঃ ভিক্ষা করে গার্লফ্রেন্ডও জুটিয়ে নিয়েছো বেশ।
ভিখারীঃ না স্যার, ওর জন্যেই আজ আমার এই দশা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



