(১)
বস এক অ্যাপার্টমেন্ট থেকে অন্য অ্যাপার্টমেন্টে যাবেন। নতুন অ্যাপার্টমেন্টের সামনে মালপত্র
নামানোর পর হঠাৎ লিফট গেল খারাপ হয়ে। অ্যাপার্টমেন্ট পাঁচ তলায়। কী করা যায়?
অগত্যা ঠিক হলো, সিঁড়ি দিয়ে সব মালপত্র তোলা হবে।
বহুক্ষণ ধরে কাজ চললো। শেষ বাক্সটা তোলার পর সবাই হেদিয়ে পড়েছে। সেই সময় বসের খেয়াল
হলো, তাঁর অতি গুরুত্বপুর্ণ একটা ফাইল তিনি খুঁজে পাচ্ছেন না।
একে বলেন, তাকে বলেন, কেউ আর টুঁ শব্দটি করছে না।
সবাই এদিক ওদিক এলিয়ে বসে।
তা দেখে বিরক্ত বস বললেনঃ যে আমাকে ফাইলটা খুঁজে দিতে পারবে তাকে আমি হীরে বসানো
সোনার কলমটা উপহার দেব।
যেই না বলা অমনি সকলে উঠে তোড়জোড় করে খুঁজতে শুরু করলো।
শেষমেষ একজন তা খুঁজে পেল।
বস খুব খুশি।
ইজিচেয়ারে বসে তিনি হুকুম করলেনঃ নাও এবার কলমটা খোঁজ।
(২)
শিক্ষকঃ সব সময় অন্যের পাশে দাঁড়াবে। অন্যের কথা ভাববে। আমরা পৃথিবীতে এসেছি,
অন্যদের সাহায্য করার জন্য।
সুজনঃ তাহলে অন্যরা কি জন্য পৃথিবীতে এসেছে স্যার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



