নদীর কুয়াশা ভাঙে স্রোতের আলোয়। জড়-মেঘ
ছুঁয়ে যায় পালের হাওয়া।ঘাস জাগে সবুজ
সৈকতে।ঋতু-শিশির ছিঁড়ে ফেলে অবুঝ
শালিখ। উড়ানেই আঁকা হয় মূক-উদ্বেগ।
কোন এক ঘুমের প্রহরে কিশোরীর চোখমুখ
চেনা স্বপ্ন দেখে।নৌকো হাল-ভাঙা জল-উচ্ছাস
গায়ে মাখে দীর্ঘশ্বাসের রঙ।কুঁড়ি-কান্ডে সৌরভ উন্মুখ
উতলার নদী।ঘরদোর নিকিয়ে হয় পরম আবাস।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




