somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের কোলে রোদ—১৫ (ধারাবাহিক উপন্যাস)

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘের কোলে রোদ-১৫
থানার গেটের সামনে একটা লোককে দেখে চমকে উঠল গনেশ।
বিড়বিড় করে বলল,উনি এখানে?
বেঁটেখাটো মানুষ।ফর্সা।মাথায় টাঁক।পরনে ধূতি-পাঞ্জাবি।ঠোঁটের কোণে
পানের কষের দাগ। গনেশকে বোধকরি লক্ষ্য করেছেন।মুখে বিরক্তি
ফুটে উঠল।গটগটিয়ে হেঁটে এলেন গেটের দিকে।
---কাকাবাবু আপনি এখানে?
গনেশের জিজ্ঞাসায় একটু চমকালেন।তারপর স্বাভাবিক স্বরে বললেন,
এই এখানে একটু দরকার ছিল,বড়বাবু আমার বন্ধু কিনা।
কথা বলছেন পান চিবানো বন্ধ না করে। পা-ও তাঁর এগিয়ে যাচ্ছে গেটের
দিকে।
চলে গেলেন। কিন্তু গনেশের মনে একটা কাঁটার মত খচখচানি ছড়িয়ে
গেলেন তিনি।রোমিলাও একটু অবাক।বলল,চেনো উনাকে?
গনেশ হেসে বলল,চিনি মানে,আমাদের এলাকার সক্কলে উনাকে হাড়েহাড়ে
চেনে।প্রবাদ আছে,যেখানেই দাঙ্গা-ফসাদ,সেখানেই নেতা প্রসাদ।
---আমিও উনাকে দেখেছি,ডাক্তারখানায় ওয়াশিমদাকে যখন পুলিশ
অ্যারেস্ট করল,তখন উনি ভিড়ের মাঝে ছিলেন।বলল ঈষা।
---তবে কি এই গন্ডোগোলের পেছনে উনার কোন ভূমিকা আছে?
আবারো বিড়বিড় করল গনেশ।
---নিশ্চয় আছে,তাই তো উনি ছুটে এসেছেন তোমাদের দাদাকে বাঁচাতে।
---তা কেন হবে দাদার সঙ্গে উনার তো কোন মাখামাখি ছিল না।বলল
গনেশ।
---পুলিশ যখন দাদাকে অ্যারেস্ট করল তখন তো উনাকে বেশ হাসিখুশি
দেখলাম।গনেশের সমর্থনে ঈষা বলল।
---এটাও সেই মুখ ও মুখোশের খেলা,উপরে হয়ত দুজনের গালাগালির
সম্পর্ক,ভেতরে দ্যাখো গলাগলি।তোমাদের দাদাকে পুলিশ অ্যারেস্ট করল
দেখে,উনি টাকার খেলা খেলতে এখানে এসেছেন।পুলিশের হাতে পঞ্চাশ
হাজার গুঁজে গেলেন এখন।
---কি জানি দিদি,আমার কেমন যেন সব গোলমাল লাগছে।হতাশ-ভঙ্গিতে
মাথা নাড়ল গনেশ।
---আরো কত চমক ভেতরে অপেক্ষা করছে কে জানে।বলল রোমিলা।
থানার ভেতরে সত্যিই চমক অপেক্ষা করেছিল।ঈষা স্বপ্নেও ভাবেনি
তার মা’কে লক-আপে দেখবে।ছুটে গেল সে।বলল,মা, তুমি এখানে?
ম্লান হেসে সুচেতা বলল,হ্যাঁরে মা,চুরির দায়ে তোর মামা আমাকে
পুলিশে দিয়েছে।
---কি চুরি করেছিলে তুমি,তোমার ভাইদের ঘরে কী এমন ধনসম্পদ
আছে?
---তোর মামারা হাসিমুখে আমাকে বিদায় জানাতে বাসস্ট্যান্ড অব্দি
এসেছিল।এখানে নেমে দেখি পুলিশ আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
বলল,আপনার ব্যাগ সার্চ করব।করল।দেখলাম,তোর দাদুর সোনার
জলে পালিশ করা ঘড়ি।যা আমি তার মৃত্যুর পর দেখিনি।
আবার ম্লান হাসল সুচেতা।দু-ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার গাল
বেয়ে।
রোমিলা গিয়ে দাঁড়াল বড়বাবুর টেবিলের সামনে।ভ্যানিটি থেকে
কার্ড বের করে বলল,এই মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে
বলছি,আপনারা যা করছেন,তা ঠিক নয়।
বড়বাবুর মুখে পান-চিবোন হাসি।পিকদানে পিক ফেলে রুমালে
ঠোঁট মুছলেন তিনি।বললেন,কেন,কি অন্যায় করলাম বলুন তো?
---ওয়াশিমকে বাঁচাতে লোক আসছে,তাকে লক-আপে না ভরে
নির্দোষ এক ভদ্রমহিলাকে আটকে রেখেছেন।
---আস্তে দিদি আস্তে,এটা আপনার মানবাধিকারের অফিস নয়,
থানা,একসঙ্গে অত কথা বললে জবাব দেব কেমন করে?আপনাদের
আর প্রেসের জ্বালায় আমাকে দেখছি রিজাইন দিতে হবে।
---বেশ,আপনার যা বলার ধীরেসুস্থে বলুন,আমার তাড়া নাই।
শান্ত স্বরে বলল রোমিলা।
---প্রথমকথা আপনি যাকে ওয়াশিমের সুপারিশকারী বলছেন তিনি
আমার বন্ধু।এসেছিলেন অন্য কাজে।সুপারিশ করলে ওকে আমি
লক-আপেই রাখতাম।এটা জেনে রাখুন,ওয়াশিমকে আমি সহজে
ছাড়ব না।
রোমিলা সন্তুষ্টচিত্তে বলল,ওকে,আর ওই মহিলার কি হবে।
---এটা একটা সাজানো কেস তা আমি আগেই বুঝেছিলাম।তা কি
করব বলুন,আইনের কিছু বাধা-বাধ্যকতা আছে।যাই হোক,আপনি
আপনার সংস্থার পক্ষ থেকে একটা লিখিত দিন,আমি উনাকে
ছেড়ে দিচ্ছি।
---ঠিক আছে আমি লিখছি। বলে রোমিলা ব্যাগ থেকে প্যাড
বের করে লিখতে শুরু করল।
ঈষা আর গনেশ এদিক-সেদিক খুঁজে কোথাও দেখতে পেল না
ওয়াশিমকে।ঈষা বলল,ওয়াশিমদা কোথায়,তাকে তো লক-আপে
দেখছি না।
বড়বাবু হেসে বললেন,পাশের ঘরে ওর জিজ্ঞাসাবাদ চলছে।
---আমরা একটু দেখব।
---না,ও স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত কারো সাথে দেখা করতে দেয়া
হবে না।
রোমিলার লেখা শেষ।সে হাসিমুখে বলল,আহা দেখতে যখন চায়ছে
তখন একটু ব্যবস্থা করে দিন।শয়তানটাকে ওরা দেবতা জ্ঞান করে।
(পরের কথা আগামী পর্বে।)

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×