somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: ঘরে ফেরা

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Click This Link
ঘরে ফেরা
@ তুষার আহাসান
খুশি মনে বাড়ি ফিরছেন হাসিব।
দিল্লী-আগ্রা-আজমের ঘুরে১৫ দিন পরে ঘরে ফেরা
যে কত আনন্দের তা
বাড়ির দরজায় পা রেখে টের পাচ্ছেন তিনি।
ট্রেন লেট ছিল নইলে কাল দুপুরের মধ্যে বাসায়
পৌঁছে যেতেন তিনি।
মোবাইলে চার্জ দিতে ভুলে গেছেন। তাই সেটা
সুইচ অফ হয়ে আছে। বাড়ির খবর নেওয়া হয়নি।
বাড়ির কাছাকাছি চলে এসেছেন, তা জানানোও
হয়নি।
খুশি মনে কলিংবেলে হাত রাখলেন হাসিব।সবে
সন্ধের আধাঁর ঘনিয়েছে শহরতলীর আকাশে।বড়
মেয়েটা একটু অন্যমনস্ক, সে হয়ত কলিংবেলের
শব্দ শুনতে পাবে না। শুনবে ছোটটি। ছুটে আসবে।
ঝাঁপিয়ে পড়বে বুকে।
ট্রেনের সহযাত্রী ভদ্রলোককে এই মেয়ের খুব গল্প
শুনিয়েছেন হাসিব।
ভদ্রলোকের নাম বিপ্লব পাল। ব্যাঙ্কে চাকরী করতেন।
তাঁর জামাই এয়ারফোর্সে চাকরী করে।আগ্রায় পোস্টিং।
তার দুমাসের ট্রেনিং গোয়ালিয়রে। মেয়ে বারবার ফোন
করেছে, চলে এসো বাবা, মাকে নিয়ে, আমি একা থাকতে
পারব না।
স্বামী-স্ত্রীতে দুমাস পর ফিরছেন।মুখে-চোখে তৃপ্তি।সেই
আবেশ হাসিবের মনে ছড়িয়ে দিতে আলাপ শুরু করলেন।
ক্রিকেট ইনিংসের প্রথম বল যদি নো-বল হয়, তাতে
ব্যাটসম্যান আউট হয়ে বেঁচে গেলে, সে তখন বেপরোয়া
ভাবে ব্যাট চালাতে থাকে।হাসিবের আলাপটা ছিল তেমনই।
--- বুঝলেন, আমার বয়স পঁয়ষট্টি হয়ে গেল, এখনও আমি
বালতি ভরে জল বইতে পারি। তা আপনার কত হল?
হাসিব বললেন, আপনার কত মনে হয়?
---পঁয়ষট্টি!
শুনে হাসিব বাউন্সারের ধাক্কা খেলেন যেন।বাস্তবে তাঁর বয়স
পঁয়তাল্লিশ। মাথায় টাঁক পড়ে গেছে, তাতে একটু বেশী মনে
হয়। তাই বলে বিশ বছর! হাসিব হেসে বললেন, ঠিকই
অনুমান করেছেন।
চিন্তা করলেন কলকাতা অব্দি বিশ বছর বয়স বেশী নিয়েই
যাওয়া যাক, তাতে অসম আলাপের দায় থাকবে না।
---ছেলেমেয়ে কটি?
---দুটি মেয়ে।
--- তারা কি চাকরী করে?
--- না পড়ছে, বড়টি ক্লাশ এইটে, ছোটটি ফাইভে।
---ছেলে-টেলে নেই? সন্দেহের চোখে তাকাচ্ছেন বিপ্লব।
--- আছে আগের পক্ষের।
---হা, হা,হা, আমিও তাই ভাবছিলাম। আপনাদের মানে
মুসলিমদের তো কেউ দেরীতে বিয়ে করে না, আবার অল্প
ছেলেমেয়ে এটাও যেন বিশ্বাসযোগ্য নয়।
বিপ্লবের স্ত্রীও হাসছেন।স্বামীর সন্ধানী কৌতুহলে তৃপ্ত তিনি।
কিন্তু হাসিব হাসবেন নাকি কাঁদবেন ভেবে পাচ্ছেন না।
তাঁর পঁয়তাল্লিশ বছর বয়স এটা এই ভদ্রলোক বিশ্বাস করবেন
না। ঠিক তেমনই বিশ্বাস করবেন না, তাঁর তিরিশ বছর বয়সে
বিয়ের কথা। তারচেয়ে কিছু মিথ্যা বলা যাক।দেশকালের
বর্তমান পরিস্থিতি, বাজারদর প্রভৃতি নিয়ে অনেক সত্য আলাপ
করা গেছে। এখন ব্যক্তিগত বিষয়ে দু-একটা মিথ্যা বলা যেতেই
পারে।
---প্রথম স্ত্রী কি বর্তমান?
বিপ্লব ব্যাঙ্কের ক্যাশিয়ার ছিলেন। কাউন্টারে বসে নিশ্চয় নোট
বিভিন্নভাবে পরীক্ষা করতেন। এখন তাঁ পরীক্ষার বিষয় একটি
জলজ্যান্ত মানুষ।হাসিব এখন নিজেকে গিনিপিগ ভাবছেন।
বললেন,তিনি সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান।
---ওহ স্যাড। তা ছেলে কি করে?
কলেজ জীবনে হাসিবের এক বান্ধবী ছিল।তাকে প্রথম
স্ত্রী ধরে নিয়ে না হয় একটা মিথ্যা বলা গেছে। বাবার
বদলীর চাকরী। তাই তার সাথে আর যোগাযোগ হয়নি।
সে এখন কোথায়, কিভাবে আছে কে জানে। তার মৃত্যুর
সংবাদে পরিচ্ছেদের সমাপ্তি হবে ভেবেছিলেন হাসিব। হল
না। অগত্যা বললেন, স্কুল-মাস্টার।
---প্রাইমারী না হাইস্কুল?
--- হাইস্কুল, এস-এস-সি পরীক্ষা দিয়ে পেয়েছে।
---বিয়েশাদী দিয়েছেন।
--- না, এক ব্রাহ্মনের মেয়েকে লাভ ম্যারেজ করেছে।
--- ওহ লাভ ম্যারেজ। তা আপনাদের সাথে যোগাযোগ
রাখে?
---না। বলে স্বস্থি পেলেন হাসিব। এই পর্বটির ইতি
টানার জন্য উদগ্রীব ছিলেন তিনি।
তারপরেও বিপ্লববাবু অনেক প্রশ্নবাণে বিদ্ধ করেছেন
হাসিবকে। তিনি তার দায়সারা উত্তর দিয়েছেন। বর্ধমানে
স্টেশনে বিপ্লববাবু স্বস্ত্রীক নেমে গেলেন। হাঁফ ছেড়ে
বাঁচলেন হাসিব।
কলিংবেল বাজানোর পর কেন সব পুরোন কথা মনে
ভেসে এল কে জানে। ছোট মেয়ে তো এত দেরী করে
না। সে কি কোকিলের ডাক শুনতে পায়নি।
দরজা খুলল সুন্দর এক তরুণী। স্মিত হেসে বলল, আসুন
বাবা ভেতরে আসুন।
ভুল বাড়িতে চলে এসেছেন ভেবে চোখ রগড়ালেন হাসিব।
মেয়েটি তাকে প্রণাম করে বলল, আমি সায়ন্তনী মুখোপাধ্যায়,
আপনার পুত্রবধূ।
মাথাটা কেমন ঘুরে গেল হাসিবের দরজার চৌকাঠ ধরে বসে
পড়লেন তিনি।
আশেপাশে কয়েকজন ফিসফিস করছে।চোখে ঝাপসা দেখছেন
হাসিব। তাতেও মরিয়মকে দেখতে পেলেন।অস্ফুট স্বরে বললেন,
এসব আমি কি শুনছি?
ডিউটিরত নার্স কয়েকজনকে বাইরে যেতে বলল। তারপর বলল,
এই ঘরে শুধু উনার স্ত্রী থাকবে।
মরিয়ম কাছে এল। বলল, এখন কেমন বোধ করছো?
--- ভাল, কেন কি হয়েছিল আমার?
--- বৌমাকে দেখে তুমি মাথা ঘুরে পড়ে গেছিলে, ছেলেই
তো তোমাকে নারসিং হোমে নিয়ে এল।
--- আচ্ছা মরিয়ম, আমি একটা জিনিষ কিছুতেই বুঝতে
পারছি না। আমাদের তো দুটি মেয়ে, তা এই ছেল আর বৌমা
এল কোথা থেকে?
--- ছেলেটি তোমার প্রেমিকা সুলেখার। সে তার মৃত্যুর আগে
সব বলে গেছে ছেলেকে।বেচারা কত খুঁজতে খুঁজতে শেষে
আমাদের বাড়ি আসতে পেরেছে।
সুলেখার ছেলে, কই ডাকো তো দেখি।
ছেলে এল। অবিকল সুলেখার মুখ। বলল, কেমন আছেন আব্বু?
তার মাথায় হাত রাখলেন হাসিব। চোখ রাখলেন মরিয়মের চোখে।
বললেন, এটা আমার সুলেখার স্মৃতি।
@





৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×