
সন্ধান
বস্তির বউ জ্বালানির খোঁজে
রেললাইনে ছোটে,
সে কখনও দেখেছে
বুনোলতায়
আলোর সোহাগ নিয়ে
কোন কোন ফুল ফোটে?
(২)
ঝুপড়ির আনাচে-কানাচে কত ফুল
বস্তির বউ জানেই না,
সেই ছবি আপলোড করে
পৃথিবীকে দেখায়
সমাজসেবিকা।
(৩)
বৃস্টি এসেছে বলেই জাঁকিয়ে শীত
মাটি ফুলে উঠেছে
বস্তিতে রোদের সন্ধান।
চেন-ছেঁড়া সোয়েটারে সেফটিপিন
একবুকে ছেলের মুখ,অন্যটায় খোঁচা
কিছু যন্ত্রণায় আনন্দও আছে।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



