বস্তির নামতা-১
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে ঝগড়া
বিকেলে গলাগলি,
চলনে এমন
বস্তির সোঁদাগলি।
বিকেলে হাসাহাসি
আড়ালে চুগলি,
দিনেরাতে পুষ্ট
বস্তির গুগলি।
কারো ঘরে চুরি হয়
শোকে কাঁদে ভেউ-ভেউ,
চোরকে কুকুর চেনে
করে না ঘেউ-ঘেউ।
চোরদের থানিঘরা
বস্তির দাদা সে,
পুলিশের কুটুম বটে
নয় সিধেসাদা রে!
রেলের কয়লা নামে
ভোর রাতে প্রতিদিন,
ফড়ে এসে নগদে
কিছু কেনে,কিছু ঋণ।
পুলিশ আসে মাঝেসাজে
গুনে নেয় মাসোহারা,
ধরা পড়ে নেশাখোর
কখনও-বা গোবেচারা।
বস্তির নামতায়
রোজ নয়া ধারাপাত,
শোধরাবে হয়ত-বা
যদি কর প্রাণপাত।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন